LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

তথ্য ফাঁসের জেরে সরানো হলো এপস্টেইন ফাইল

epstein files

আন্তর্জাতিক ডেস্ক : কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত কয়েক হাজার পৃষ্ঠার গোপন নথি পুনরায় সম্পাদনার লক্ষ্যে নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)। গত শুক্রবার প্রকাশিত এসব নথিতে তথ্য গোপন রাখার ক্ষেত্রে গুরুতর ত্রুটি থাকায় ভুক্তভোগীদের পরিচয় ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভুক্তভোগীদের আইনজীবীদের দাবি, গত শুক্রবার প্রকাশিত নথিতে ইমেইল ঠিকানা, ফোন নম্বর এবং ব্যক্তিগত স্পর্শকাতর ছবির যথাযথ ‘রিডাকশন’ বা তথ্য মোচন করা হয়নি। এর ফলে প্রায় ১০০ জন ভুক্তভোগীর পরিচয় জনসমক্ষে চলে এসেছে। নারী অধিকার আইনজীবী গ্লোরিয়া অলরেড জানিয়েছেন, নামের ওপর কালির দাগ দেওয়া থাকলেও তা সহজেই পড়া যাচ্ছিল। একে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে একদিনে ভুক্তভোগীর গোপনীয়তা লঙ্ঘনের সবচেয়ে ভয়াবহ ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন আইনজীবীরা।

এই ভুলের কারণে অনেক ভুক্তভোগী নতুন করে ট্রমার শিকার হয়েছেন। একজন ভুক্তভোগী জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত ব্যাংকিং তথ্য প্রকাশ পাওয়ায় তিনি হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন। ভুক্তভোগী অ্যানি ফার্মার বলেন, “ডিওজে যেভাবে আমাদের প্রকাশ্যে এনেছে, তাতে আসল তথ্যের চেয়ে আমাদের ক্ষতির বিষয়টিই বড় হয়ে দাঁড়িয়েছে।”

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে ‘কারিগরি বা মানবিক ত্রুটি’ দায়ী। সোমবার এক ফেডারেল বিচারককে দেওয়া চিঠিতে সংস্থাটি জানায়, ভুক্তভোগী ও তাঁদের আইনজীবীদের অনুরোধে সব নথি পুনরায় পরীক্ষার জন্য প্রত্যাহার করা হয়েছে। উল্লেখ্য, গত বছর কংগ্রেসের পাস করা একটি আইনের আওতায় প্রায় ৩০ লাখ পৃষ্ঠা নথি, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও প্রকাশের প্রক্রিয়া শুরু করেছিল ডিওজে।

Related News

image 339094 1792026055

মার্কিন ইশারায় হাত গুটিয়ে নিল স্টারলিংক, রাশিয়ার সামনে অসহায় ইউক্রেন

ডারউইন, অক্টোবর ১৫: স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা ব্যবহারে ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর সীমাবদ্ধতা আরোপের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বিশ্বাসঘাতকতার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট…

salman

হুতির হামলায় নিরাপত্তা শঙ্কা, প্রাসাদ থেকে প্রাসাদে ‘পালিয়ে বেড়াচ্ছেন’ যুবরাজ সালমান: রিপোর্ট

ডারউইন, অক্টোবর ১৩:  ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে নিরাপত্তা শঙ্কায় একের পর এক প্রাসাদ বদলাতে হচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। কঠোর…

image 337946 1791756265

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ডারউইন, অক্টোবর ১২: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর…

image 337553 1791697079

রিয়াদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

ডারউইন, অক্টোবর ১১: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের…

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

f

Search