আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী
ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আলাগোয়াস অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন শিশু এবং সাতজন নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। তাঁরা সিয়ারা অঙ্গরাজ্যে আয়োজিত ‘আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া’ নামক ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শেষ করে বাড়ি ফিরছিলেন। প্রতি বছর ২ ফেব্রুয়ারি এই উৎসবে অংশ নিতে হাজার হাজার ভক্ত সমবেত হন। পথিমধ্যে একটি বিপজ্জনক বাঁক ঘোরার সময় বাসটি রাস্তা থেকে ছিটকে উল্টে যায়।
আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো জানান, দুর্ঘটনার সময় অনেক যাত্রী বাসের বাইরে ছিটকে পড়েন এবং অনেকে বিধ্বস্ত বাসের নিচে চাপা পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মারাত্মক ক্ষতিগ্রস্ত বাসটির চারপাশে আহত যাত্রীরা যন্ত্রণায় কাতরাচ্ছেন। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলাগোয়াসের গভর্নর পাওলো দান্তাস। তিনি নিহতদের স্মরণে অঙ্গরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…
ডারউইন, অক্টোবর ২০: ইরানকে সহায়তায় রাশিয়া খুব বেশি কিছু করছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের প্রতি পূর্ণ সমর্থন…
ডারউইন, অক্টোবর ১৭: হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে আগুন ধরে যায় দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে। ইরানের ইসলামিক…
ডারউইন, অক্টোবর ১৭: নয় মাসের যুদ্ধের পর অর্থনৈতিক চাপে থাকা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কাছে অর্থ ফেরত পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো। যুক্তরাষ্ট্রের…
ডারউইন, অক্টোবর ১৫: স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা ব্যবহারে ইউক্রেনের সামরিক বাহিনীর ওপর সীমাবদ্ধতা আরোপের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বিশ্বাসঘাতকতার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট…
ডারউইন, অক্টোবর ১৩: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে নিরাপত্তা শঙ্কায় একের পর এক প্রাসাদ বদলাতে হচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। কঠোর…
ডারউইন, অক্টোবর ১২: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর…
ডারউইন, অক্টোবর ১১: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের…
