৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত
ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুরে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে প্রেমিক কমতা প্রসাদ সূর্যবংশীকে (২৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকা রোশনি সূর্যবংশীর (২২) বিরুদ্ধে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে ইনস্টাগ্রামের মাধ্যমে কমতা ও রোশনির পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিহত কমতা প্রসাদ একটি হোটেলে কাজ করতেন এবং তিনি স্থানীয় বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা। গত কয়েকদিন ধরে তাঁদের সম্পর্কের মধ্যে উত্তেজনা চলছিল। কমতা হঠাৎ রোশনির নম্বর ও মেসেজ ব্লক করে দিলে ওই তরুণী ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং কমতা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করেন।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন রোশনি একটি ছুরি নিয়ে কমতার ভাড়া বাসায় যান। সেখানে কমতার কাছে তাঁর মোবাইল ফোনটি দেখতে চান। কমতা ফোন দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রোশনি কমতার বুকে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় কমতাকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বিলাসপুর পুলিশের কর্মকর্তা সুম্মত সাহু জানান, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোশনি দাবি করেছেন, তিনি কেবল ভয় দেখানোর জন্য ছুরি নিয়ে গিয়েছিলেন। তবে পুলিশ পুরো ঘটনার ধারাবাহিকতা ও রোশনির প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখছে।