ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া
ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…
গাজা সিটি ডেস্ক : ইসরায়েলের কারাগারে থাকা ৫৪ জন ফিলিস্তিনির মরদেহ এবং মানুষের দেহাবশেষ সংবলিত ৬৬টি বাক্স গাজায় ফেরত দিয়েছে দখলদার বাহিনী। বুধবার (৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মধ্যস্থতায় এই মরদেহগুলো গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে পৌঁছেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মরদেহ ও দেহাবশেষগুলো পৌঁছানোর পরপরই ফরেনসিক প্রটোকল অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। আইনি ও চিকিৎসা সংক্রান্ত নথিবদ্ধকরণ প্রক্রিয়া শেষ হলে নিহতদের পরিবারগুলো মরদেহ শনাক্ত করার সুযোগ পাবে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, বন্দি অবস্থায় নিহতদের ফিরিয়ে আনা যুদ্ধবিরতি চুক্তির একটি অংশ হলেও ইসরায়েল বারবার এর শর্ত লঙ্ঘন করছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং জানুয়ারি মাসে ঘোষিত অতিরিক্ত সেনা প্রত্যাহারের চুক্তির মধ্যেই বুধবার ভোরে গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। বাস্তুচ্যুতদের তাঁবু ও একটি বেসামরিক সমাবেশকে লক্ষ্য করে চালানো এই হামলায় নারী ও শিশুসহ অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় গোলার আঘাতে একজন প্যারামেডিকসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে আনুমানিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে। কিন্তু একদিকে মরদেহ উদ্ধার এবং অন্যদিকে চলমান বর্বরোচিত হামলা গাজার মানবিক পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।