LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান: শাহবাজ শরিফ

shehbaz sharif

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় পাকিস্তান। বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নীতিগত কারণেই তাঁরা ভারতের বিপক্ষে মাঠে নামবেন না।

মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে শাহবাজ শরিফ বলেন, “আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে খুব পরিষ্কার অবস্থান নিয়েছি। ভারতের বিপক্ষে আমরা ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা মনে করি, এই সংকটে আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত এবং এটিই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত।”

নিরাপত্তাশঙ্কার অজুহাতে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর থেকেই ক্রিকেট বিশ্বে উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ইঙ্গিত দিলেও, এবারই প্রথম সরকারিভাবে কারণ ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই আসরে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল।

এদিকে, পাকিস্তানের এই সাহসী অবস্থানের প্রশংসা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এক ফেসবুক পোস্টে শাহবাজ শরিফকে ধন্যবাদ জানিয়ে তিনি এই ভ্রাতৃত্বপ্রতিম সংহতির কথা উল্লেখ করেন।

Related News

salman

হুতির হামলায় নিরাপত্তা শঙ্কা, প্রাসাদ থেকে প্রাসাদে ‘পালিয়ে বেড়াচ্ছেন’ যুবরাজ সালমান: রিপোর্ট

ডারউইন, অক্টোবর ১৩:  ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে নিরাপত্তা শঙ্কায় একের পর এক প্রাসাদ বদলাতে হচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। কঠোর…

image 337946 1791756265

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ডারউইন, অক্টোবর ১২: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর…

image 337553 1791697079

রিয়াদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

ডারউইন, অক্টোবর ১১: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের…

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

f

Search