LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

pentagon

ওয়াশিংটন ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেশটির প্রখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের একাডেমিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পেন্টাগন জানায়, হার্ভার্ডের ‘ওক’ (Woke) বা অতি-উদারপন্থী মতাদর্শ প্রচারের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সামরিক ফেলোশিপ, সার্টিফিকেট কোর্স এবং কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণ বন্ধ হয়ে যাচ্ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই সিদ্ধান্তের স্বপক্ষে বলেন, “আমরা আশা করেছিলাম হার্ভার্ড আমাদের লড়াকু সৈনিকদের গুরুত্ব বুঝবে। কিন্তু দেখা গেছে, আমাদের অনেক কর্মকর্তাই সেখান থেকে বিশ্বায়ন আর উগ্র আদর্শে ঠাসা মাথা নিয়ে ফিরে আসছেন, যা বাহিনীর যুদ্ধ সক্ষমতায় কোনো কাজে আসে না।” তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “হার্ভার্ড ওক হতে পারে, কিন্তু পেন্টাগন তা নয়।”

পেন্টাগন জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই বিচ্ছেদ কার্যকর হবে। তবে বর্তমানে অধ্যায়নরত কর্মকর্তারা তাদের কোর্স শেষ করতে পারবেন। হেগসেথ আরও জানান, হার্ভার্ডের পাশাপাশি আইভি লিগভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেও পেন্টাগনের সম্পর্ক পর্যালোচনা করা হবে। সামরিক শিক্ষার জন্য এখন পাবলিক বিশ্ববিদ্যালয় বা নিজস্ব গ্র্যাজুয়েট প্রোগ্রামের ওপর জোর দেওয়া হবে।

উল্লেখ্য, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ নিজেও হার্ভার্ডের ছাত্র ছিলেন, তবে তিনি তাঁর ডিগ্রি ফেরত পাঠিয়েছিলেন বলে খবর রয়েছে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সময় হার্ভার্ড ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এই পদক্ষেপের ফলে একাডেমিক স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অনেক শিক্ষাবিদ।

Related News

salman

হুতির হামলায় নিরাপত্তা শঙ্কা, প্রাসাদ থেকে প্রাসাদে ‘পালিয়ে বেড়াচ্ছেন’ যুবরাজ সালমান: রিপোর্ট

ডারউইন, অক্টোবর ১৩:  ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে নিরাপত্তা শঙ্কায় একের পর এক প্রাসাদ বদলাতে হচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। কঠোর…

image 337946 1791756265

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ডারউইন, অক্টোবর ১২: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর…

image 337553 1791697079

রিয়াদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

ডারউইন, অক্টোবর ১১: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের…

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

f

Search