LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

india

নয়াদিল্লি ডেস্ক : আকাশসীমায় নিজেদের শক্তি কয়েক গুণ বাড়িয়ে নিতে ফ্রান্সের কাছ থেকে ১১৪টি সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে ভারত। ৩ লাখ ২৫ হাজার কোটি রুপির এই বিশাল বাজেটের প্রকল্পটি বাস্তবায়নে আগামী সপ্তাহেই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমরাস্ত্র ক্রয় বিষয়ক অঙ্গসংস্থা ‘ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল’ (ডিএসি)-এর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফরাসি প্রেসিডেন্টের আগমনের আগেই চুক্তির যাবতীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে চায় নয়াদিল্লি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে ডিএসি-র বৈঠকে এই মেগা ডিলের চূড়ান্ত সবুজ সংকেত মিলতে পারে।

এই চুক্তির অধীনে ১১৪টি বিমানের মধ্যে ১৮টি যুদ্ধবিমান সরাসরি ফ্রান্স থেকে তৈরি অবস্থায় (ফ্লাইওয়ে কন্ডিশন) পাবে ভারত। বাকি ৯৬টি যুদ্ধবিমান ফরাসি প্রযুক্তির সহায়তায় ভারতেই তৈরি করা হবে। এর ফলে ভারতীয় প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে স্থানীয় প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হবে। মোট বিমানের মধ্যে ৮৮টি একক আসনের এবং ২৬টি ডাবল সিটের প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হবে।

কেন এই রাফাল? রাফাল বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩ হাজার ৭০০ কিলোমিটার এবং এটি ৫০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উড়তে সক্ষম। আধুনিক ক্ষেপণাস্ত্র ও ভারী অস্ত্র বহন করার ক্ষমতাই একে প্রতিপক্ষের কাছে আতঙ্কের নাম করে তুলেছে। এর আগে ২০২০ সাল থেকে ভারত পর্যায়ক্রমে ৩৬টি রাফাল বিমান সংগ্রহ করেছে।

Related News

salman

হুতির হামলায় নিরাপত্তা শঙ্কা, প্রাসাদ থেকে প্রাসাদে ‘পালিয়ে বেড়াচ্ছেন’ যুবরাজ সালমান: রিপোর্ট

ডারউইন, অক্টোবর ১৩:  ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে নিরাপত্তা শঙ্কায় একের পর এক প্রাসাদ বদলাতে হচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে। কঠোর…

image 337946 1791756265

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা

ডারউইন, অক্টোবর ১২: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরে হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর…

image 337553 1791697079

রিয়াদ বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

ডারউইন, অক্টোবর ১১: ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ১২ জনের…

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

f

Search