LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

keir starmer

লন্ডন ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিদায় ঘণ্টা কি বেজে গেল? আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হতে পারেন তিনি। বিশেষ করে মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত স্টারমারের জন্য ‘কাল’ হয়ে দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ম্যান্ডেলসনকে নিয়োগ দেওয়ার অনুমোদন খোদ স্টারমার দেওয়ায় দলের ভেতরেই চরম অসন্তোষ তৈরি হয়েছে। এই কেলেঙ্কারির জেরে গত রোববার প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইনি পদত্যাগ করার পর সংকট আরও ঘনীভূত হয়েছে। ডাউনিং স্ট্রিটের অনেক কর্মকর্তা গোপনে মন্ত্রিসভার সদস্যদের চাপ দিচ্ছেন যাতে তাঁরা স্টারমারকে পদত্যাগে রাজি করান। একজন মন্ত্রীর উপদেষ্টার মতে, আগামী সপ্তাহে স্টারমারের বিদায়ের সম্ভাবনা এখন ‘ফিফটি-ফিফটি’।

নিজের অবস্থান ধরে রাখতে স্টারমার সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনারকে আবারও সরকারে ফিরিয়ে আনার প্রস্তাব দিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। রেইনার গত সেপ্টেম্বরে স্ট্যাম্প ডিউটি ফাঁকির অভিযোগে মন্ত্রিসভা ছেড়েছিলেন। এ ছাড়া জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ডকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।

সম্ভাব্য উত্তরসূরি কারা? স্টারমার পদত্যাগ করলে লেবার পার্টি নতুন নেতা নির্বাচন করবে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন:

ওয়েস স্ট্রিটিং (স্বাস্থ্য মন্ত্রী)

শাবানা মাহমুদ (স্বরাষ্ট্র মন্ত্রী)

ইয়েভেট কুপার (পররাষ্ট্রমন্ত্রী)

অ্যাঞ্জেলা রেইনার ও এড মিলিব্যান্ড

উল্লেখ্য, স্টারমার পদত্যাগ করলেও এখনই কোনো সাধারণ নির্বাচন হচ্ছে না। লেবার পার্টি অভ্যন্তরীণ ভোটের মাধ্যমেই তাদের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে, যেমনটি ২০২২ সালে কনজারভেটিভ পার্টি বরিস জনসন ও লিজ ট্রাসের ক্ষেত্রে করেছিল।

Related News

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

epstein

এপস্টেইন ফাইলস তদন্ত শেষেও কাটছে না মার্কিন রাজনৈতিক উত্তেজনা

জেফরি এপস্টেইন মামলার নথি ফাঁসে ট্রাম্পের নাম ৬০০০ বার আসার বিতর্ক ও ক্লিনটন দম্পতিকে কংগ্রেসে তলব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

asif nazrul

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল। শাহবাজ শরিফের সংহতি ও বাংলাদেশের অবস্থান নিয়ে বিস্তারিত।

f

Search