চোর তুহিনকে যেভাবে খুনি হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ
ডারউইন, সেপ্টেম্বর ২১: বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগে…
ডারউইন, অক্টোবর ০৫: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১০ বছরের প্রেম ও দাম্পত্যের পথচলা শেষে পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন এই তারকা দম্পতি।
রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান শেহতাজ। সেখানে তিনি বলেন, অনেক চিন্তাভাবনার পর পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণে আলাদা পথে চলার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
পোস্টে শেহতাজ লেখেন, ‘প্রীতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
একসঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘আমরা একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞ এবং এখনো একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথ চলাই আমাদের জন্য ভালো। অনেক ভেবেচিন্তে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমাদের পরিবারের সমর্থন নিয়ে আমরা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি।’
জীবনের এই পরিবর্তনশীল সময়ে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানিয়েছেন শেহতাজ। একই সঙ্গে পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি, যাতে দুজনই নতুন অধ্যায়ে এগিয়ে যেতে পারেন।
প্রীতম হাসান ও শেহতাজ মনিরার পরিচয় ২০১৭ সালে। প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। সেখান থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক, যা দীর্ঘ পাঁচ বছর ধরে চলে।
এরপর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা-বাগানঘেরা মনোরম পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের আগের রাতে অনুষ্ঠিত হয় গায়েহলুদের আয়োজন।
প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা জুটির দাম্পত্য জীবন এবার শেষ হতে যাচ্ছে বিচ্ছেদের সিদ্ধান্তের মধ্য দিয়ে। তবে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রেখেই নতুনভাবে জীবন শুরু করতে চান তারা।