LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

c83185db5f239f13230b3f6fe9824f21 6aa106dfc5f44

ডারউইন, অক্টোবর ২২: অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন আরেক বাংলাদেশি এলিজা আজাদ রহমান। তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম কোনো বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত হলেন।

গত ৮ সেপ্টেম্বর রাতে ক্যামডেন সিটি কাউন্সিলকক্ষে আয়োজিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হন।

এদিকে এলিজার এই বিজয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আনন্দের জোয়াড় বয়ে যায়।

বিজয়ের খবরে বাংলাদেশি কমিউনিটি নেতা ও অস্ট্রেলিয়ার প্রেস বাংলা মিডিয়ার প্রেসিডেন্ট রহমাতউল্লাহর নেতৃত্বে প্রবাসিরা এলিজাকে অভিনন্দন জানান।

এলিজা 1788936294

রহমাতউল্লাহ জানান, এলিজার এই বিজয়ে নানা জাতি বর্ণ অথ্যাৎ মাল্টিকালচারাল দেশ অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছে। এছাড়াও অস্ট্রেলিয়ায বসবাসকারি বাংলাদেশি প্রজন্মের মধ্যে মেইনস্ট্রিম কর্মকান্ডসহ রাজনীতিতে প্রবেশে উৎসাহ যোগাবে বলে জানান তিনি।

এলিজা আজাদ সংবাদমাধ্যমকে বলেন, একজন বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার রাজনীতিতে অবস্থান তৈরি করা সহজ ছিল না। তিনি চান, নারীরা রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে আরও এগিয়ে আসুক।

এই যাত্রায় স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিরবচ্ছিন্ন সহযোগিতা পাওয়ার কথা জানালেন এলিজা আজাদ।

তিনি বলেন, তা ছাড়া বাংলাদেশি ও স্থানীয় বহু সাংস্কৃতিক কমিউনিটির সমর্থন তিনি পেয়েছেন। তারা তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

এলিজা আজাদ ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত সিডনির বাংলাদেশি কমিউনিটি।

সিডনির ডেনহ্যাম কোর্টের বাসিন্দা বোরহান খান লিমন বলেন, এলিজা আজাদ দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন। স্থানীয় সরকারে তার এই অবস্থান প্রবাসী বাংলাদেশিদের দাবিদাওয়া তুলে ধরতে, সামগ্রিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা করছেন।

এর আগে বাংলাদেশি সুমন সাহা সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিল ও মাসুদ খলিল ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন। আরেক বাংলাদেশি মাসুদ চৌধুরী বর্তমানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

Related News

Khuni hasina

পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দি হিসেবে নিতে চায় বাংলাদেশ সরকার— কতটা সম্ভব এই উদ্যোগ?

ডারউইন, নভেম্বর ১০: চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা…

image 343482 1793113770

বাংলাদেশে আবারও হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দৌড়ে বাঁচার চেষ্টা করেও রক্ষা হয়নি

ডারউইন, অক্টোবর ২৮: বাংলাদেশে ময়মনসিংহ জেলায় পূর্ববিরোধের জেরে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক হিন্দু সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাণ বাঁচাতে খুনির বাবার দোকানে…

image 343144 1793035721

বাংলাদেশ ছাড়লেন মাদ্রাসায় নিপীড়িত শিশুর বাবা রুমি

ডারউইন, অক্টোবর ২৭: বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার হওয়া শিশুর বাবা শাহজালাল রুমিকে দেশ ছাড়তে হয়েছে। কওমি ওলামায়ে…

image 342376 1792854480

মাদ্রাসাশিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ

 ডারউইন, অক্টোবর ২৫: বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে মাদ্রাসায় ছয় বছরের শিশুশিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের পর এবার শিশুটির বাবা শাহজালাল রুমিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে…

image 340822 1792465076

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…

image 340715 1792431528

বাংলাদেশের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগে সাবেক মার্কিন কূটনীতিকের প্রতিক্রিয়া

ডারউইন, অক্টোবর ২০: বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ। তার মতে, ইশরাকের কর্মকাণ্ডের পর তার পদত্যাগে…

Ishraq

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: বাংলাদেশের প্রতিমন্ত্রী ইশরাক

ডারউইন, অক্টোবর ১৯: আজ দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন তিনি। স্থানীয় সময়…

image 340375 1792343062

বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডারউইন, অক্টোবর ১৮: অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বাংলাদেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তার এমন বিতর্কিত কর্মকাণ্ডে দেশজুড়ে আলোচনার মধ্যেই মন্ত্রিসভা থেকে…

f

Search