ঢাকায় সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবিতে হস্তান্তর
বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৭…
দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বহু ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক নতুন ও গৌরবময় অধ্যায়ের সূচনা হলো।
জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। এই ঐতিহাসিক অর্জনের মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

সফল সংযোগের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সম্মুখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই ঐতিহাসিক সাফল্যের কথা তুলে ধরে বলেন, এই অর্জন পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব বলা হয়েছে।
পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা ব্যাখ্যা করে মন্ত্রী জানান, এদিন জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং এর কারিগরি ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তীতে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে সরবরাহ কিছুটা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণের বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট এবং তাদের ইতিবাচক মূল্যায়নের কারণেই আজকের এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এই অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। একই সঙ্গে তিনি দেশের সাধারণ মানুষের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট করে সর্বমোট ২ হাজার ৪০০ মেগাওয়াট।
বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও টেকসই বিদ্যুৎ উৎপাদনে এই মেগা প্রকল্পটি যুগান্তকারী অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
পরীক্ষামূলক এই গ্রিড সংযোগের মধ্য দিয়ে পারমাণবিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের বিশ্ব তালিকায় বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।