৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত
ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি বাইরনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ‘কিস ক্যামে’ এক সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য সম্প্রচারের ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নেয়।
শনিবার (স্থানীয় সময়) অ্যাস্ট্রোনোমার এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ প্রোডাক্ট অফিসার পিট ডি’জয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
‘ফর্মাল ইনভেস্টিগেশন’ শুরু করেছে প্রতিষ্ঠানটি
বিবৃতিতে বলা হয়, “অ্যান্ডি বাইরনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আমরা খুব শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবো।”
এর আগে অ্যাস্ট্রোনোমার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানায়, কোল্ডপ্লের বোস্টন কনসার্টে বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত (formal investigation) শুরু করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কনসার্টের ‘কিস ক্যাম’ মুহূর্ত
ওই কনসার্ট চলাকালীন অ্যান্ডি বাইরন এবং অ্যাস্ট্রোনোমারের চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট স্টেডিয়ামের বড় পর্দায় ‘কিস ক্যাম’-এ ধরা পড়েন। ভিডিওতে দেখা যায়, ক্যামেরায় নিজেদের দেখে ক্যাবট মুখ ঢেকে ফেলেন এবং বাইরন ক্যামেরা থেকে দ্রুত নিজেকে সরিয়ে নেন।
কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন মঞ্চ থেকে বলেন, “ওহ, এ দুজন দেখো… হয় এরা খুব লাজুক, নয়তো কিছু একটা গোপন করছেন।”
ভিডিওটি খুব দ্রুত X (সাবেক টুইটার) এবং টিকটক-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে অনলাইন ব্যবহারকারীরা দু’জনের পরিচয় খুঁজে বের করে জানায়, তারা দুজনই বিবাহিত, তবে একে অপরের সঙ্গে নয়।
প্রতিষ্ঠানের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ
ঘটনার পরপরই প্রতিষ্ঠানের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টগুলোতে সমালোচনার ঝড় উঠে। অবশেষে শনিবার সকালে অ্যাস্ট্রোনোমার এক বিবৃতিতে জানায়, “আমাদের নেতারা প্রতিষ্ঠানটির মূল্যবোধ এবং আচরণবিধি অনুসরণে বাধ্য। এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।”
ঘটনার পর অ্যান্ডি বাইরনের লিঙ্কডইন অ্যাকাউন্ট মুছে ফেলা হয় এবং তার স্ত্রীর ফেসবুক প্রোফাইল থেকে বাইরনের নাম সরিয়ে দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। অনেকে সামাজিক মাধ্যমে বাইরনের স্ত্রীকে বিচ্ছেদ ও আইনি সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ক্রিস্টিন ক্যাবট মাত্র সাত মাস আগে অ্যাস্ট্রোনোমারে যোগ দেন বলে এক ডিলিট হওয়া লিঙ্কডইন পোস্টে জানা যায়। তার নিয়োগের সময় বাইরন তাকে “প্রমাণিত নেতা” হিসেবে প্রশংসা করেছিলেন।
কোল্ডপ্লে ব্যান্ড বর্তমানে তাদের ‘Music of the Spheres’ ওয়ার্ল্ড ট্যুরের উত্তর আমেরিকা পর্ব শেষ করছে। আগস্টে তারা ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে দশটি কনসার্ট করবে।
সূত্র: 7News Australia