LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

দুই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়ার কামচাটকা উপদ্বীপ, সুনামি সতর্কতা জারি

tsunami warning
tsunami warning

কামচাটকা, রাশিয়া – ২০ জুলাই ২০২৫ঃ রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলীয় সাগরে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। রোববার স্থানীয় সময় সকালের দিকে এই ভূমিকম্পগুলো ঘটে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, সবচেয়ে বড় ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪ এবং এটি সমুদ্রপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে, কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১৪৪ কিলোমিটার পূর্বে সংঘটিত হয়। ঐ শহরের জনসংখ্যা প্রায় ১,৮০,০০০।

এর কয়েক মিনিট আগে আরও একটি ভূমিকম্প হয় যার মাত্রা ছিল ৬.৭।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার শুরুতে রাশিয়া ও হাওয়াইয়ের জন্য সুনামি সতর্কতা জারি করলেও, পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানায়, দুটি ভূমিকম্পই ছিল ৬.৫ এর বেশি মাত্রার এবং সাগরের ১০ কিলোমিটার গভীরে। GFZ ভূমিকম্পগুলোর মাত্রা ৬.৬ এবং ৬.৭ হিসেবে নির্ধারণ করেছে।

ভূমিকম্পের প্রথম কয়েক ঘণ্টায় বিভিন্ন সংস্থার পরিমাপের মধ্যে পার্থক্য থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৫২ সালের ৪ নভেম্বর, কামচাটকা উপদ্বীপে ৯.০ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়েছিল, যা হাওয়াইয়ে ৯.১ মিটার উচ্চতার সুনামি তরঙ্গ সৃষ্টি করলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সূত্রঃ 7NEWS Australia

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search