LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ: ইসরায়েলি হামলায় ১১ জন নিহত

Gaza Ciesfare breack

গাজা/জেরুজালেম: ফিলিস্তিনের গাজা উপত্যকায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রায় দুই বছর ধরে চলা লড়াই বন্ধে যে স্থায়ী শান্তির আশা দেখা দিয়েছিল, এই হামলার পর তা অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে।

ইসরায়েল ও হামাস উভয় পক্ষই এই হামলার জন্য একে অপরের ওপর দায় চাপাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।

ইসরায়েল ও হামাস, উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করেছে।

একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, গাজার একাধিক স্থানে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামাস রকেট, গ্রেনেড ও স্নাইপার ব্যবহার করে হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। জবাবে ইসরায়েল রাফায় বিমান হামলা চালিয়েছে।

হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইজ্জাত আল রিশেক অভিযোগ করেছেন, তাঁরা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও ইসরায়েল বারবার চুক্তি লঙ্ঘন করছে।

গতকাল শনিবার গাজার গণমাধ্যম দপ্তর জানায়, যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েল ৪৭ বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে এখন পর্যন্ত ৫১ জন নিহত ও অন্তত দেড় শ জন আহত হয়েছেন।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, তারা যুদ্ধবিরতি মেনে চলছে এবং তাদের কাছে রাফায় সংঘর্ষের কোনো খবর নেই। তাদের দাবি, রাফার এলাকাটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন ‘রেড জোন’ এবং গত মার্চ মাস থেকে সেখানে তাদের অবশিষ্ট গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন।

হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দাবি করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ও জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ শেষে গাজার সশস্ত্র গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও মিসরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিংসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ করে রেখেছে ইসরায়েল। ফলে দুর্ভিক্ষপীড়িত গাজা উপত্যকায় বড় পরিসরে ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে। নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফা সীমান্ত ক্রসিং বন্ধ থাকবে।

হামাস সতর্ক করেছে যে রাফা ক্রসিং বন্ধ থাকলে তাদের কাছে থাকা জিম্মিদের মরদেহ হস্তান্তর করতে দেরি হতে পারে। কারণ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের খুঁজে বের করা এবং মরদেহ শনাক্তের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের প্রবেশ বন্ধ থাকবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জেরে ইসরায়েলের নৃশংস হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে প্রায় দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, হামাসের কাছে থাকা অবশিষ্ট জীবিত ও মৃত জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস এবং এখনো ৪৮ জন জিম্মি তাদের কাছে রয়েছেন।

Related News

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

epstein

এপস্টেইন ফাইলস তদন্ত শেষেও কাটছে না মার্কিন রাজনৈতিক উত্তেজনা

জেফরি এপস্টেইন মামলার নথি ফাঁসে ট্রাম্পের নাম ৬০০০ বার আসার বিতর্ক ও ক্লিনটন দম্পতিকে কংগ্রেসে তলব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search