LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

ভেনেজুয়েলায় ট্রাম্পের ‘নতুন চাপ’, আসছে সামরিক অভিযান

trump 3

আন্তর্জাতিক ডেস্ক:  প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় চাপ আরও বাড়াতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। দেশটির ভেনেজুয়েলা-সম্পর্কিত অভিযানের ‘নতুন পর্যায়’ শিগগিরই শুরু হতে পারে। চার জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন অভিযানের সঠিক সময়কাল বা এর পরিধি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্তভাবে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

তবে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করার পর থেকেই ‘সম্ভাব্য পদক্ষেপ’ নিয়ে মার্কিন প্রশাসনের তৎপরতা বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই গোপন অভিযান সম্ভবত মাদুরোর বিরুদ্ধে নতুন পদক্ষেপের প্রথম অংশ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আসন্ন পদক্ষেপের ‘সংবেদনশীলতার কারণে’ এই চার কর্মকর্তা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় নাম গোপন রাখার শর্ত দেন।

একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ভেনেজুয়েলা সম্পর্কে ‘কোনো কিছুর সম্ভাবনা’ উড়িয়ে দেননি। তিনি বলেন, “আমাদের দেশে মাদকের বন্যা বন্ধ করতে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান শক্তির প্রতিটি উপাদান ব্যবহার করতে প্রস্তুত।”

ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক প্রবাহের জন্য নিকোলাস মাদুরোর ভূমিকা রয়েছে। যদিও মাদুরো অবৈধ মাদক ব্যবসার সঙ্গে তার কোনো যোগসূত্র থাকার কথা বরাবরই অস্বীকার করে আসছেন।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো বহুবার যুক্তি দিয়েছেন যে, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছেন এবং ভেনেজুয়েলার নাগরিক ও সামরিক বাহিনী এই ধরনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত।

এদিকে, ক্যারিবীয় অঞ্চলে সামরিক ঘাঁটি মেরামত ও সৈন্য মোতায়েন কয়েক মাস ধরে চলছে। এরই মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযানেরও অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

 

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search