LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

পুনরায় খুলে দিল ইরানের আকাশসীমা

iran 1

আন্তর্জাতিক : তীব্র উত্তেজনা ও সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার মধ্যে সাময়িকভাবে বন্ধ রাখার পর আবারও নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে তেহরানের আকাশে বাণিজ্যিক ও বেসামরিক বিমান চলাচল শুরু হয়েছে। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সেবা ‘ফ্লাইটরাডার২৪’ নিশ্চিত করেছে যে, ইরানের আকাশসীমায় জারিকৃত ‘নোটাম’ (NOTAM)-এর মেয়াদ শেষ হওয়ার পর বিমানগুলো পুনরায় তেহরানে প্রবেশ করছে।

বুধবার রাতে নিরাপত্তার কারণ দেখিয়ে ইরান প্রায় পাঁচ ঘণ্টার জন্য তার আকাশসীমা সব ধরনের বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ করে দিয়েছিল। শুধুমাত্র বিশেষ অনুমতিপ্রাপ্ত কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের সুযোগ ছিল। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছিল তেহরান।

ইরানে বর্তমানে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থার দাবি, নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত রাখার খবর তাকে জানানো হয়েছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন:

“যদি তারা বিক্ষোভকারীদের ফাঁসি দেয়, তবে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোর ব্যবস্থা’ নেবে। ওয়াশিংটন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।”

অন্যদিকে, জি-৭ ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ইরানে বিক্ষোভকারীদের ওপর ‘ইচ্ছাকৃত সহিংসতার’ তীব্র নিন্দা জানিয়েছেন এবং তেহরানকে মানবাধিকার বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

Related News

image 350765 1794886005 1

হুতিদের হামলায় বিপর্যয়ের পর কমান্ডার বদলাল সৌদি আরব

ইয়েমেনে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের কাছে বড় ধরনের ভূখণ্ড হারানোর পর সামরিক জোটের কমান্ডার পরিবর্তন করেছে সৌদি আরব। সোমবার (১৬ নভেম্বর) দেশটির বাদশাহ সালমানের জারি করা…

iran harmuj

‘আমরা ভেনেজুয়েলা বা কিউবা না’, আগে হামলা চালানোর ইঙ্গিত ইরানের

ডারউইন, নভেম্বর ১৬: এবার আর যুক্তরাষ্ট্রের হামলার জন্য অপেক্ষা করবে না ইরান। যদি কোনো হামলার শঙ্কা তৈরি হয় তাহলে ইরানই আগে হামলা চালাবে বলে ইঙ্গিত…

image 349344 1794544077

বাহরাইনে হামলা চালিয়ে মার্কিন বাহিনীর রাডার ধ্বংস করল ইরান

ডারউইন, নভেম্বর ১৩: বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। উপসাগরীয় কোনো…

image 349330 1794538237

যে গার্ড ধমক দিয়েছিলেন তাকেই পদক দিলেন হেগসেথ

ডারউইন, নভেম্বর ১৩: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কবরস্থানে নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেই সেনা প্রহরীকেই পদক দিয়েছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা…

image 340822 1792465076

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

ডারউইন, অক্টোবর ২০: আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মহানবমী ঘিরে দেশের বিভিন্ন পূজামণ্ডপে ভক্তের ভিড়…

image 340827 1792465767

ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল রাশিয়া

ডারউইন, অক্টোবর ২০: ইরানকে সহায়তায় রাশিয়া খুব বেশি কিছু করছে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের প্রতি পূর্ণ সমর্থন…

image 339774 1792204835

হরমুজে ইরানের মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

ডারউইন, অক্টোবর ১৭: হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে আগুন ধরে যায় দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে। ইরানের ইসলামিক…

1792181704970

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীরা সংকটে থাকা আইআরজিসিকে অর্থ ফেরত দিচ্ছে : সেন্টকম

ডারউইন, অক্টোবর ১৭: নয় মাসের যুদ্ধের পর অর্থনৈতিক চাপে থাকা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কাছে অর্থ ফেরত পাঠাচ্ছে মধ্যপ্রাচ্যের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো। যুক্তরাষ্ট্রের…

f

Search