ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া
ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…
আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক সপ্তাহের টানা ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝড়ের কবলে পড়ে দক্ষিণ আফ্রিকা ও মোজাম্বিকে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতির চরম অবনতি হওয়ায় রোববার (১৮ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকা সরকারকে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা করতে হয়েছে। ফরাসি সংবাদ সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় লিম্পোপো ও এমপুমালাঙ্গা প্রদেশে এখন পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। বন্যার তোড়ে অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান এলিয়াস সিথোলে জানান, জানমালের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা বাড়ানো হয়েছে।
প্রতিবেশী মোজাম্বিকেও বন্যার প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। নদীর পানি উপচে লোকালয় তলিয়ে যাওয়ায় অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিখোঁজের সংখ্যা অনেক বেশি হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজা প্রদেশের এক বাসিন্দা জানান, তাঁর ভাবি চার দিন ধরে পানিবন্দি অবস্থায় বাড়ির ছাদের ওপর আটকে ছিলেন। সেখানেই তিনি সন্তান জন্ম দিতে বাধ্য হন। এখনো মা ও নবজাতকের কাছে কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি।
আঞ্চলিক সহযোগিতা হিসেবে দক্ষিণ আফ্রিকা সরকার মোজাম্বিকের দক্ষিণাঞ্চলে উদ্ধারকারী দল পাঠিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েক ঘণ্টায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।