LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

গাজা শান্তি পরিষদে ৪ দেশকে আমন্ত্রণ ট্রাম্পের

trump board

আন্তর্জাতিক ডেস্ক : গাজা ভূখণ্ডের ভবিষ্যৎ শাসন ও শান্তি নিশ্চিত করতে ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিষদে যোগ দিতে পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।

বিবৃতি অনুযায়ী, পাকিস্তান আগেই আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করেছে। এরপর জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজা আবদুল্লাহ ট্রাম্পের আমন্ত্রণপত্র পেয়েছেন এবং সেটি পর্যালোচনা করা হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে এই বোর্ডের ‘প্রতিষ্ঠাতা সদস্য’ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকেও বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প, যা বর্তমানে কায়রো পর্যালোচনা করছে।

ট্রাম্পের এই উদ্যোগকে ভালোভাবে নেয়নি ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই বোর্ড গঠনের ঘোষণা ইসরায়েলের সঙ্গে কোনো প্রকার সমন্বয় ছাড়াই দেওয়া হয়েছে। তেল আবিবের দাবি, এই পদক্ষেপ তাদের জাতীয় নীতির পরিপন্থী। উদ্ভূত পরিস্থিতিতে রোববারই শাসক জোটের অংশীদারদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সব বাধা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প তাঁর সিদ্ধান্তে অনড়। তিনি বলেছেন, “শান্তি পরিষদ ঘোষণা করতে পারা আমার জন্য বিরাট সম্মানের। বোর্ড অব পিস গঠিত হয়েছে।” তিনি আরও জানিয়েছেন যে, এই পরিষদের পূর্ণাঙ্গ সদস্যদের নাম খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। মূলত গাজায় গণহত্যা বন্ধ এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফেরাতে ট্রাম্পের পরিকল্পনার এটি দ্বিতীয় ধাপ।

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search