LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পকে নজিরবিহীন গালি ড্যানিশ আইনপ্রণেতার

danish mp

আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের মুখে ক্ষোভের চরম বহিঃপ্রকাশ ঘটেছে ইউরোপীয় পার্লামেন্টে। মঙ্গলবার (২০ জানুয়ারি) গ্রিনল্যান্ড ইস্যুতে আয়োজিত এক বিতর্কে ড্যানিশ আইনপ্রণেতা অ্যান্ডার্স ভিস্টিসেন ট্রাম্পকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশালীন শব্দ ব্যবহার করে আক্রমণ করেন। তাঁর এই কড়া বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

৩৮ বছর বয়সী ড্যানিশ রাজনীতিক ভিস্টিসেন তাঁর বক্তৃতায় বলেন, “গ্রিনল্যান্ড গত ৮০০ বছর ধরে ড্যানিশ রাজতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ এবং এটি কোনোভাবেই বিক্রির জন্য নয়।” এরপরই তিনি ট্রাম্পের প্রতি সরাসরি আক্রমণাত্মক শব্দ ছুড়ে দিয়ে বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, ফ*** অফ (F*** off)’।

ভিস্টিসেনের এমন অশালীন মন্তব্যের পর পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলা স্টিফানুটা তাৎক্ষণিক বাধা দেন এবং সংসদীয় ভাষা বজায় রাখার বিষয়ে তাঁকে কঠোরভাবে সতর্ক করেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, একজন আইনপ্রণেতার এ ধরনের ভাষা ব্যবহার আটলান্টিকের দুই পাড়ের দেশগুলোর মধ্যে বিদ্যমান তিক্ততাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে ট্রাম্প যখন গ্রিনল্যান্ড না পাওয়ায় ইউরোপীয় মিত্রদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, তখন ইউরোপীয় নেতাদের মধ্যে বিরাজমান চরম অসন্তোষেরই প্রতিফলন এটি।

ওয়াশিংটন মনে করছে, খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নিরাপত্তার জন্য অপরিহার্য। বিশেষ করে আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব রুখতে ট্রাম্প এই দ্বীপটিকে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে দেখছেন। তবে ডেনমার্ক সরকার শুরু থেকেই ট্রাম্পের এই প্রস্তাবকে ‘উদ্ভট’ ও ‘অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করে আসছে।

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search