ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া
ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী পাসপোর্টের শক্তি পরিমাপক সূচক ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬’-এ বড় অগ্রগতি হয়েছে ভারতীয় পাসপোর্টের। গত বছরের ৮৫তম অবস্থান থেকে পাঁচ ধাপ এগিয়ে এ বছর ভারতের অবস্থান এখন ৮০তম। তবে র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের জন্য সুসংবাদ ও দুঃসংবাদ—উভয়ই রয়েছে এই প্রতিবেদনে। ২০২৫ সালে ভারতীয়রা ৫৭টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পেলেও এ বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৫-তে।
কেন কমল গন্তব্যের সংখ্যা? হেনলি ইনডেক্সের প্রতিবেদন অনুযায়ী, ইরান ও বলিভিয়া তাদের প্রবেশ নীতিতে বড় পরিবর্তন আনায় এই সংখ্যার পতন ঘটেছে।
গত বছরের ২২ নভেম্বর থেকে ইরান সরকার ভারতীয়দের জন্য ভিসামুক্ত সুবিধা স্থগিত করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে ইরানে পাচার ও অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে আগাম ভিসা বাধ্যতামূলক করা হয়েছে।
দক্ষিণ আমেরিকার এই দেশটি ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা বাতিল করে ‘ই-ভিসা’ চালু করেছে। হেনলি ইনডেক্সের মানদণ্ড অনুযায়ী, যাত্রার আগে অনুমোদন নিতে হয় এমন ই-ভিসাকে ‘ভিসামুক্ত’ ক্যাটাগরিতে রাখা হয় না।
এ বছরের তালিকায় ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। ১৮৮টি দেশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, সূচকে উন্নতি করলেও ভারত এখনো চীন (৬২তম) বা সংযুক্ত আরব আমিরাতের (৫ম) মতো দেশগুলোর তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে। বর্তমানে ভারতীয়দের জন্য থাইল্যান্ড, মালয়েশিয়া ও মরিশাসসহ ৫৫টি দেশে সহজ প্রবেশাধিকার বহাল রয়েছে।