LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

ট্রাম্পের শুল্কের চাপে ভারত কি রুশ তেল কেনা বন্ধ করেছে?

russian oil

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে তেল আমদানিকারক দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের পর ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে—এমনটাই দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বুধবার (২১ জানুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর বাণিজ্যিক নীতির কারণেই নয়াদিল্লি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারত রাশিয়ার বড় গ্রাহক হয়ে উঠলেও সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ভারতের ওপর শুল্কের চাপ বৃদ্ধি করে।

প্রথমে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়।

পরবর্তীতে রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসেবে আরও ২৫ শতাংশ শুল্ক যুক্ত করা হয়। অর্থাৎ গত আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র।

রাশিয়া থেকে তেল আমদানিকারক দেশগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে ‘৫০০ শতাংশ শুল্ক’ বসানোর একটি বিলে সম্প্রতি সম্মতি দিয়েছেন ট্রাম্প। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম শীঘ্রই মার্কিন আইনসভায় এই বিলটি পেশ করবেন। এ প্রসঙ্গে স্কট বেসেন্ট বলেন, “আমরা বিশ্বাস করি, এ ধরনের ক্ষমতা প্রয়োগের জন্য প্রেসিডেন্টের আলাদা অনুমোদনের প্রয়োজন নেই।”

যদিও ভারতের পক্ষ থেকে এই দাবি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নয়াদিল্লি বরাবরই দাবি করে আসছে যে, দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে।

Related News

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

epstein

এপস্টেইন ফাইলস তদন্ত শেষেও কাটছে না মার্কিন রাজনৈতিক উত্তেজনা

জেফরি এপস্টেইন মামলার নথি ফাঁসে ট্রাম্পের নাম ৬০০০ বার আসার বিতর্ক ও ক্লিনটন দম্পতিকে কংগ্রেসে তলব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search