৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত
ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।
আন্তর্জাতিক ডেস্ক : জাপানে তীব্র তুষারঝড় ও হিমাঙ্কুর নিচে নামা তাপমাত্রায় জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। গত ২০ জানুয়ারি থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশটিতে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে প্রত্যন্ত আওমোরি অঞ্চলে, যেখানে কোথাও কোথাও ১৫ ফুট (৪.৫ মিটার) পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে।
আওমোরির আজিগাসাওয়ায় ৯১ বছর বয়সী কিনা জিন নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজের বাড়ির ছাদে জমে থাকা বরফ পরিষ্কার করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। পুলিশ জানায়, ছাদ থেকে বিশাল তুষারখণ্ড তাঁর ওপর ধসে পড়লে তিনি ৩ মিটার উঁচু বরফের নিচে চাপা পড়েন। তাঁর মরদেহের পাশ থেকে একটি অ্যালুমিনিয়াম বেলচা উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের মতে, শ্বাসরোধে তাঁর মৃত্যু হয়েছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা দুর্যোগ ত্রাণ সহায়তায় সামরিক বাহিনী বা আত্মরক্ষা বাহিনীকে তলব করেছেন। বিশেষ করে একা থাকা প্রবীণ নাগরিকদের ঘরবাড়ি থেকে তুষার সরাতে সেনারা কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী সানে তাকাইচি মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। তিনি মৃত্যু ও দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সর্বোচ্চ শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন।
জাপান সাগর উপকূলীয় অঞ্চলে তুষারপাত স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি হওয়ায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আঞ্চলিক রাজধানী আওমোরি শহরে মাটিতে ১.৮ মিটার উঁচু তুষারের দেয়াল তৈরি হয়েছে, যা যাতায়াত ও উদ্ধারকাজকে দুরূহ করে তুলেছে।