LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন ক্লিনটন দম্পতি

bill hillary
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন (বাঁয়ে) এবং সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন (মাঝে)। ২০২৫ সালের জানুয়ারিতে ক্যাপিটলে এক অনুষ্ঠানে।

আন্তর্জাতিক ডেস্ক : কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার তদন্তে নাটকীয় মোড় নিল। মার্কিন কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সশরীরে হাজির হয়ে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তাঁর স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই সম্মতির কথা নিশ্চিত করেন।

রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস ওভারসাইট কমিটি ক্লিনটন দম্পতিকে ‘কংগ্রেস অবমাননার’ দায়ে অভিযুক্ত করার একটি প্রস্তাব অনুমোদন করার পর এই সিদ্ধান্ত এলো। কয়েক দিন পরেই এ বিষয়ে চূড়ান্ত ভোটাভুটি হওয়ার কথা ছিল। অভিযোগ প্রমাণিত হলে এই দম্পতি বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারতেন।

bill hillary1

জেফরি এপস্টেইনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

এপস্টেইনের ব্যক্তিগত বিমানে বিল ক্লিনটনের ভ্রমণের রেকর্ড এবং তাঁর বাসভবনের সুইমিং পুলে সাঁতার কাটার পুরোনো কিছু ছবি সম্প্রতি প্রকাশিত হওয়ার পর রিপাবলিকানরা ক্লিনটনের ওপর চাপ বাড়ায়। তবে বিল ক্লিনটন শুরু থেকেই দাবি করে আসছেন, তিনি এপস্টেইনের কোনো অপরাধ সম্পর্কে জানতেন না এবং প্রায় দুই দশক আগেই তাঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। ক্লিনটনের মুখপাত্র উরেনিয়া কমিটির কঠোর সমালোচনা করে বলেছেন, “তাঁরা যা জানেন, তা শপথ করে আগেই জানিয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটি বারবার সামনে আনা হচ্ছে।”

বিল ক্লিনটন যদি কমিটির সামনে হাজিরা দেন, তবে তিনি হবেন ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি সরাসরি কংগ্রেসীয় কমিটির প্রশ্নের মুখোমুখি হবেন। কমিটির চেয়ারম্যান জেমস কোমার সাফ জানিয়েছেন, “কেউই আইনের ঊর্ধ্বে নন।”

Related News

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

epstein

এপস্টেইন ফাইলস তদন্ত শেষেও কাটছে না মার্কিন রাজনৈতিক উত্তেজনা

জেফরি এপস্টেইন মামলার নথি ফাঁসে ট্রাম্পের নাম ৬০০০ বার আসার বিতর্ক ও ক্লিনটন দম্পতিকে কংগ্রেসে তলব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search