৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত
ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।
ওয়াশিংটন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে এক বিস্ফোরক ঘোষণায় জানিয়েছেন, তাঁর প্রশাসন বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ১ বিলিয়ন ডলার (প্রায় ১২ হাজার কোটি টাকা) ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এই কঠোর হুঁশিয়ারি দেন।
ট্রাম্প প্রশাসনের অভিযোগ, হার্ভার্ডসহ বিভিন্ন আইভি লিগ বিশ্ববিদ্যালয়গুলো ‘আমেরিকা-বিরোধী ও সমাজতান্ত্রিক’ মতাদর্শ প্রচার করছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ নিয়ন্ত্রণ না করা এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি (DEI) সংক্রান্ত উদ্যোগগুলোর বিরুদ্ধে প্রেসিডেন্ট শুরু থেকেই সোচ্চার। ট্রাম্প এই বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকাণ্ডকে ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে গণ্য করার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের কাছে পূর্বের ২০০ মিলিয়ন ডলারের একটি দাবি থেকে সরে এসেছে। ট্রাম্প এই প্রতিবেদনটিকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে উল্টো ১ বিলিয়ন ডলারের নতুন দাবিনামা পেশ করেন।
প্রেসিডেন্টের এই লড়াইয়ের ইতিহাস বেশ পুরনো। গত বছরের সেপ্টেম্বরে এক ফেডারেল বিচারক রায় দিয়েছিলেন যে, হার্ভার্ডের ২.২ বিলিয়ন ডলারের গবেষণা অনুদান বাতিল করা আইনত অবৈধ। হোয়াইট হাউস বর্তমানে সেই রায়ের বিরুদ্ধে আপিল করছে এবং হার্ভার্ডকে কোণঠাসা করতে একের পর এক নতুন শর্ত আরোপ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি কেবল আইনি লড়াই নয়, বর