LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

হরমুজ প্রণালিতে মার্কিন ট্যাংকারকে ধাওয়া ইরানি গানবোটের

hormuz

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারকে ইরানের গানবোট ধাওয়া করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ওমানের উত্তরে এই ঘটনা ঘটে। ম্যারিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ভ্যানগার্ড’ এবং মার্কিন কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এই তথ্য নিশ্চিত করেছে।

ভ্যানগার্ড জানায়, ‘স্টেনা ইম্পেরেটিভ’ নামের মার্কিন ট্যাংকারটির কাছাকাছি পৌঁছে ইরানি নৌযানগুলো সেটিকে ইঞ্জিন বন্ধ করে থামার নির্দেশ দেয় এবং জাহাজে ওঠার চেষ্টা করে। তবে ট্যাংকারটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে একটি মার্কিন যুদ্ধজাহাজ ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকারটিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের উত্তরে প্রায় ১৬ নটিক্যাল মাইল দূরে এই আটকের চেষ্টা চালানো হয়।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফার্স নিউজ’ ইরানি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, জাহাজটি প্রয়োজনীয় আইনি অনুমতি ছাড়াই ইরানের জলসীমার ভেতরে ঢুকে পড়েছিল। সতর্কবার্তা দেওয়ার পর সেটি এলাকা ছেড়ে চলে যায় এবং বড় কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি।

কেন এই রুট গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে। সৌদি আরব, ইরান, আরব আমিরাত ও ইরাকের মতো তেল উৎপাদনকারী দেশগুলো এই পথেই তাদের অধিকাংশ জ্বালানি এশিয়ার বাজারে রপ্তানি করে। বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম তাৎক্ষণিক বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এর আগে ২০২৪ সালেও ইরান একটি জাহাজ জব্দ করেছিল।

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search