৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত
ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মাটির নিচে নির্মিত এক শক্তিশালী মিসাইল ঘাঁটি প্রকাশ্যে এনেছে ইরান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (IRGC) এই অত্যাধুনিক ভূগর্ভস্থ সামরিক স্থাপনাটির উদ্বোধন করে। বিশ্লেষকরা মনে করছেন, আলোচনার টেবিলের মাঝেই ওয়াশিংটনকে নিজেদের পাল্টা আঘাত হানার সক্ষমতা দেখাতে এই পদক্ষেপ নিয়েছে তেহরান।
ঘাঁটিটি উদ্বোধনের সময় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি জানান, গত বছরের ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের পর ইরান তাদের রণকৌশলে আমূল পরিবর্তন এনেছে। তিনি বলেন, “ইরানের অবস্থান এখন আর কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং আমরা এখন আক্রমণাত্মক। শত্রুর যেকোনো উসকানির জবাব দিতে আমরা এখন দ্রুততম সময়ে পাল্টা আঘাত হানতে সক্ষম।”
মাটির গভীরের এই বিশেষ ঘাঁটিতে অত্যাধুনিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল মজুত করা হয়েছে। সামরিক কর্মকর্তাদের মতে, ইরান এখন ‘অসম যুদ্ধ’ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের ওপর জোর দিচ্ছে, যাতে শক্তিশালী শত্রুর আক্রমণকেও কারিগরি দক্ষতায় ব্যর্থ করে দেওয়া যায়। গত কয়েক দিনে ইরানের জলসীমার কাছে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পাল্টা জবাব হিসেবেই এই শক্তি প্রদর্শন।
ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্রে কোনো ভুল পদক্ষেপ নিলে তার ফলাফল কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ভয়াবহ এক আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও তাদের মিত্রদের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছে তেহরান।