স্বর্ণ ও রুপার বাজারে ধস
রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর স্বর্ণ ও রুপার দামে বড় পতন। ডোনাল্ড ট্রাম্পের নীতি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ।
অর্থনীতি ডেস্ক : সামান্য পতনের রেশ কাটিয়ে বিশ্ববাজারে আবারও বড় ধরনের উল্লম্ফন ঘটেছে স্বর্ণ ও রুপার দামে। অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই মূল্যবান ধাতু। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের মিত্র দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।
সোমবার (১৯ জানুয়ারি) মার্কিন স্পট মার্কেটে লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৬৯০ দশমিক ৫৯ ডলারে পৌঁছায়। একই সময়ে রুপার দাম আউন্সপ্রতি ৯৪ দশমিক ১২ ডলারে উঠে যায়, যা বিশ্ব ইতিহাসে এক নতুন উচ্চতা।
গত শনিবার (১৭ জানুয়ারি) ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনা নিয়ে বিরোধিতার জেরে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ডেনমার্কসহ ইউরোপের ৮টি দেশের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির অনুমতি না পাওয়া পর্যন্ত এই শুল্কের হার ক্রমবর্ধমানভাবে বাড়তেই থাকবে। এই বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীরা শেয়ার বাজার ছেড়ে স্বর্ণ ও রুপায় বিনিয়োগ করছেন।
বর্তমানে বাংলাদেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে বিশ্ববাজারের এই নতুন উল্লম্ফনের প্রভাবে খুব শিগগিরই স্থানীয় বাজারে স্বর্ণের দাম আরও এক দফা বাড়তে পারে বলে মনে করছেন বাজুস সংশ্লিষ্টরা। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৪৯ টাকায়।