LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল

image 325385 1788666071

ঢাকা, সেপ্টেম্বর ০৬: বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যর লংমার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জামায়াতে ইসলামীর আমিরকে লাল কার্ড দেখালেন ছাত্রদলের এক নেতা।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লংমার্চের গাড়িবহরটি মিরসরাই প্রবেশ করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের বসে লালকার্ড প্রদর্শন করেন ওই ছাত্রদল নেতা। এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

লাল কার্ড দেখানো ওই যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই উপজেলা ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য।

দলীয় সূত্র বলছে, শনিবার সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যের লংমার্চটি মিরসরাই এলাকা অতিক্রম করার সময় বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহর লক্ষ্য করে লাল কার্ড দেখান নিশান। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজ আইডিতে আপলোড করেন। এরপরই ভিডিওটি ভাইরাল হয়। এ ঘটনার পর নিশানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ নিশানের এই প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ সমালোচনা করেছেন।

এ ব্যাপারে মিরসরাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসাইন বলেন, ‘তৌহিদুল ইসলাম নিশান পৌরসভা ছাত্রদলের সদস্য। জামায়াতের ভণ্ডামিকে সে লাল কার্ড দেখিয়েছি। এটা সত্যি প্রসংশার দাবিদার।’

ছাত্রদলের মিরসরাই উপজেলা ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক তরিকুর রহমান বাবু কালবেলাকে বলেন, ‘তেল-গ্যাসের গাড়িতে চড়ে জামায়াত লংমার্চের নামে ভণ্ডামি করছে। গণতন্ত্রের দেশগুলোতে এভাবে প্রতিবাদ করে সবাই। সে জায়গা থেকে তৌহিদুল ইসলাম নিশানের প্রতিবাদটি সত্যি প্রশংসনীয়। তরুণ ছাত্রনেতা হিসেবে তার কাছে মনে হয়েছে এর প্রতিবাদ করা দরকার। তাই সে লাল কার্ড দেখিয়েছে।’

Related News

image 323779 1788265606

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের আশা প্রকাশ

ডারউইন, সেপ্টেম্বর ০২ : শিগগিরই  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক…

image 321932 1787670742

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ডারউইন, আগস্ট ২৬: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি…

IMG 20260825 WA0006

রংপুরে সপরিবারে শিক্ষক গণপতি চক্রবতিকে হত্যা: উঠছে নানান প্রশ্ন, সন্দেহ

ঢাকা, বাংলাদেশ, আগস্ট ২৫ : বাংলাদেশের রংপুর বিভাগীয় শহরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবতি, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার নেপথ্য কারণ হিসেবে পুলিশ প্রথমে ধারণা…

shekh Mujib

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

ডারউইন, আগস্ট ১৫ : স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য স্বাধীনতা যুদ্ধের মহান…

image 317578 1786422046

বাড়িঘর পোড়ানোর নির্দেশ: শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

ঢাকা প্রতিনিধি, আগস্ট ১১: বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক…

image 317272 1786338835

বাংলাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

ঢাকা, আগস্ট ১০: চলতি বছর বাংলাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ…

image 317291 1786342962

বাংলাদেশে নাছিমা কাদির মোল্লা হাই স্কুলের ধারাবাহিক সাফল্য, ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

ঢাকা, আগস্ট ১০: বাংলাদেশে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদী জেলার নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এ বছর প্রতিষ্ঠানটি…

IMG 20260724 WA0012

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

ডারউইন, ২৫ জুলাই: পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিন। তবে সাংবিধানিক দায়িত্ব ছেড়ে দিলেও প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন অবসরভাতাসহ রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা…

f

Search