LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিনোদন

দেবের নতুন নায়িকা কি সোহিনী গুহ রায়? ছবিতে দেখুন এই লাস্যময়ীকে

image 349766 1794642261

ডারউইন, নভেম্বর ১৫: সম্প্রতি কালীপূজা ও দীপাবলি উদ্‌যাপনে টালিউড অভিনেতা দেবের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। একসঙ্গে বাজি পোড়ানোর সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন সোহিনী। এরপর থেকেই টলিউড পাড়ায় গুঞ্জন শুরু হয়েছে, দেবের পরবর্তী সিনেমা ‘টনিক ২’-এ কি তার বিপরীতে দেখা যাবে এই অভিনেত্রীকে?

Sohini Guha Roy 1024x576 1

গত পূজায় মুক্তি পেয়েছে দেবের ‘দেশু ৭’ সিনেমা। প্রচারণা শেষে নরওয়েতে ঘুরতে গিয়েছিলেন তিনি এবং সেখানকার আকাশে মেরুজ্যোতি দেখার ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। দেশে ফিরে ‘দেশু ৭’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দিয়ে দেব জানান, তার পরবর্তী সিনেমা ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র প্রচারের পরিকল্পনা চলছে। এরপরই তিনি শুরু করবেন ‘টনিক ২’ সিনেমার কাজ।

Sohini Guha Roy 1

বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তিপ্রাপ্ত ‘মৃগয়া ১.৫’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন সোহিনী। এই সিনেমায় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেখানে দেবের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন ও নতুন সিনেমায় জুটি বাঁধা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ডটকমের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হয়।

Capture

জবাবে সোহিনী বলেন, ‘আমরা একসঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেছি। তারই একটা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলাম। তার মানে এই নয় যে আমরা একসঙ্গে কাজ করছি। এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে। কে বলতে পারে? সময় সবকিছুর উত্তর দেয়, আশা করি এটাও সময় বলবে।’

649225020 18542225209066738 268823748590988525 n

দেবের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘যদি সত্যিই কাজ করতে পারি, তবে খুবই উচ্ছ্বসিত হব। দেব সবার পছন্দের তারকা, দেখা যাক কী হয়।’

সোহিনীর এমন কৌশলী উত্তরে নতুন জুটির জল্পনা আরও জোরালো হয়েছে। জানা গেছে, ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার প্রচার ও মুক্তির পর নিজের জন্মদিন কাটিয়ে নতুন বছরে ‘টনিক ২’-এর শুটিং শুরু করবেন দেব। দেব ও পরাণ বন্দ্যোপাধ্যায় জুটির পাশাপাশি এই সিনেমায় সোহিনী যুক্ত হন কি না, তা জানতে এখন অপেক্ষা করতে হবে।

সূত্র: আনন্দবাজার

 

Related News

shakib

পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি!

ডারউইন, নভেম্বর ১৫: পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণ এবং দেশটির অভিনেত্রীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তবে পাকিস্তানের…

image 349341 1794543018

কারিনার পর ভাইরাল দীপিকার সেই ‘ফি আমানিল্লাহ’ লকেটটি

ডারউইন, নভেম্বর ১৫: কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

image 349511 1794582842

শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি: বিবিসি বাংলার প্রতিবেদন

 ডারউইন, নভেম্বর ১৪: সম্প্রতি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার…

image 349344 1794544077

বাহরাইনে হামলা চালিয়ে মার্কিন বাহিনীর রাডার ধ্বংস করল ইরান

ডারউইন, নভেম্বর ১৩: বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। উপসাগরীয় কোনো…

image 349330 1794538237

যে গার্ড ধমক দিয়েছিলেন তাকেই পদক দিলেন হেগসেথ

ডারউইন, নভেম্বর ১৩: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কবরস্থানে নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেই সেনা প্রহরীকেই পদক দিয়েছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা…

image 349169 1794493005

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমকাণ্ডে এনভিডিয়ার সিইও জেনসেনের পদত্যাগ

ডারউইন, নভেম্বর ১৩: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের অভিযোগ এবং তা ঘিরে জাতীয় নিরাপত্তা…

Khuni hasina

পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দি হিসেবে নিতে চায় বাংলাদেশ সরকার— কতটা সম্ভব এই উদ্যোগ?

ডারউইন, নভেম্বর ১০: চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা…

image 341184 1792549269

আজ বিজয়া দশমী, দেবীর বিদায়ের সুরে শেষ হচ্ছে দুর্গোৎসব

ডারউইন, অক্টোবর ২১: আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের…

f

Search