LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিনোদন

কারিনার পর ভাইরাল দীপিকার সেই ‘ফি আমানিল্লাহ’ লকেটটি

image 349341 1794543018

ডারউইন, নভেম্বর ১৫: কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে তার পরা একটি গয়নার ছবি। ওই গয়নায় আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীপিকা। ওই আয়োজনে ভারতের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা বিশেষ একটি গহনা পরেছিলেন তিনি। সেটিতে ছিল আরবি ভাষায় লেখা ঐতিহ্যবাহী একটি আশীর্বাণী। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ ছিল গহনাটি। এটি ছিল বৈসবিক রিসোর্ট ফ্যাশন সিরিজ, যেখানে ভারতীয় ঐতিহ্যকে আধুনিক নকশায় তুলে ধরা হয়েছে। দীপিকা পশ্চিমা পোশাকের সঙ্গে পরেছিলেন ‘লখনউ রোজ’ নামের একটি বিশেষ নেকলেস। রত্নপাথর ও অপরিশোধিত হীরা দিয়ে তৈরি গহনাটিতে ছিল মহারানি নেকলেসের নকশার ছাপ।

গহনাটির একটি পাথরে খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ কথাটি। সে সময় এটি দীপিকার ফ্যাশন সাজের অংশ হলেও কারিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর পুরোনো ছবিটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০২৬ সালের দীপাবলিতে কারিনা কাপুর খানের পরা একটি পান্নার লকেট নিয়ে বিতর্কের সূত্রপাত। ৩০ ক্যারেটের ওই পান্নার লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল বলে জানা গেছে। দীপাবলির অনুষ্ঠানে কারিনা পরেছিলেন ডিজাইনার পুনিত বালানার নকশা করা রুপালি গোটাপট্টির কাজ করা পোশাক। সঙ্গে ছিল মানানসই বেইজ রঙের পাগড়ি। তার সাজের অন্যতম আকর্ষণ ছিল প্রাচীন নকশার পান্নার লকেটটি। কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গয়নাটি ভোপালের রাজপরিবারের।

গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ তার আইনজীবীর মাধ্যমে কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। তবে তিনি স্পষ্ট করেছেন, কংগ্রেস দলের পক্ষ থেকে নয়, মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকে এ পদক্ষেপ নিয়েছেন। নোটিশে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিরোধিতা করা হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের ব্যবহারে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। মুসলিমদের কাছে আয়াতুল কুরসি অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটি তারা প্রার্থনার অংশ হিসেবে পাঠ করেন।

নোটিশে কারিনা ও রিয়া কাপুরের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই লকেটসংবলিত ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের প্রতি যথাযথ সম্মান দেখানোর নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে। কারিনার পরা পান্নার লকেটটি সাধারণ কোনো গয়না নয়। এটি ভোপালের নবাব পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া পারিবারিক সম্পদ বলে জানা গেছে। এক শতাব্দীরও বেশি সময় ধরে ভোপালের শাসনভার সামলানো বেগমদের পরিবারের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে সাজিদা সুলতানের মাধ্যমে গহনাটি সাইফ আলী খানের পরিবারের কাছে আসে। সাজিদা সুলতান ছিলেন সাইফের পিতামহী। সাইফকে বিয়ের পর কারিনারও পতৌদি পরিবারের রাজকীয় গহনার সংগ্রহ ব্যবহারের সুযোগ রয়েছে।

আইনি নোটিশ ঘিরে বিতর্কের মধ্যে ভোপালের কয়েকটি সংগঠন কারিনার পাশে দাঁড়িয়েছে। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ অভিনেত্রীর প্রতি সমর্থন জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিন্দু উৎসব সমিতির সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছেন। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ ও ‘ব্রুট ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি কারিনা কাপুর খান ও রিয়া কাপুর। দীপাবলির সাজের ছবিগুলো নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। কারিনার গহনায় ধর্মীয় আয়াত ব্যবহারের বিতর্কের মধ্যেই দীপিকার ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবের সাজ নতুন করে আলোচনায় এসেছে।

সূত্র: দ্য সিয়াসাত ডেইলি

Related News

shakib

পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি!

ডারউইন, নভেম্বর ১৫: পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণ এবং দেশটির অভিনেত্রীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তবে পাকিস্তানের…

image 349766 1794642261

দেবের নতুন নায়িকা কি সোহিনী গুহ রায়? ছবিতে দেখুন এই লাস্যময়ীকে

ডারউইন, নভেম্বর ১৫: সম্প্রতি কালীপূজা ও দীপাবলি উদ্‌যাপনে টালিউড অভিনেতা দেবের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। একসঙ্গে বাজি পোড়ানোর সেই মুহূর্তের ছবি সামাজিক…

image 349511 1794582842

শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি: বিবিসি বাংলার প্রতিবেদন

 ডারউইন, নভেম্বর ১৪: সম্প্রতি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার…

image 349344 1794544077

বাহরাইনে হামলা চালিয়ে মার্কিন বাহিনীর রাডার ধ্বংস করল ইরান

ডারউইন, নভেম্বর ১৩: বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। উপসাগরীয় কোনো…

image 349330 1794538237

যে গার্ড ধমক দিয়েছিলেন তাকেই পদক দিলেন হেগসেথ

ডারউইন, নভেম্বর ১৩: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কবরস্থানে নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেই সেনা প্রহরীকেই পদক দিয়েছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা…

image 349169 1794493005

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমকাণ্ডে এনভিডিয়ার সিইও জেনসেনের পদত্যাগ

ডারউইন, নভেম্বর ১৩: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের অভিযোগ এবং তা ঘিরে জাতীয় নিরাপত্তা…

Khuni hasina

পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দি হিসেবে নিতে চায় বাংলাদেশ সরকার— কতটা সম্ভব এই উদ্যোগ?

ডারউইন, নভেম্বর ১০: চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা…

image 341184 1792549269

আজ বিজয়া দশমী, দেবীর বিদায়ের সুরে শেষ হচ্ছে দুর্গোৎসব

ডারউইন, অক্টোবর ২১: আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের…

f

Search