LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিনোদন

পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি!

shakib

ডারউইন, নভেম্বর ১৫: পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণ এবং দেশটির অভিনেত্রীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তবে পাকিস্তানের চলচ্চিত্র বাজার নিয়ে তার দেওয়া একটি পরিসংখ্যান নতুন আলোচনার জন্ম দিয়েছে। শাকিবের দাবি, দেশটিতে বর্তমানে প্রায় ১ হাজার ২০০টি সচল সিনেমা হল রয়েছে। অথচ পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোর তথ্য বলছে, দেশটিতে সচল সিনেমা হল রয়েছে মাত্র ৪৮টি এবং সচল পর্দার সংখ্যা ১১৫টি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান শাকিব খান। তিনি বলেন, পাকিস্তানি চলচ্চিত্রশিল্প সম্পর্কে আগে তার ধারণা খুব একটা ইতিবাচক ছিল না। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছেন, দেশটিতে প্রায় ১ হাজার ২০০টি সচল সিনেমা হল ও অনেক আধুনিক মাল্টিপ্লেক্স রয়েছে। সেখানে একটি সিনেমা ব্যবসাসফল হলে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শাকিবের এই বক্তব্যের পাশাপাশি তার আসন্ন সিনেমা ‘মোহাব্বত’ নিয়েও আলোচনা চলছে। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে একজন পাকিস্তানি অভিনেত্রীকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। তবে নায়িকার নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

পাকিস্তানে সচল পর্দা ১১৫টি, হল ৪৮টি: পাকিস্তানের চলচ্চিত্র বাজার নিয়ে শাকিবের দেওয়া তথ্যের সঙ্গে দেশটির সংবাদমাধ্যমের প্রকাশিত পরিসংখ্যানের বড় ব্যবধান রয়েছে। ২০২৪ সালের ১০ এপ্রিল পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশটিতে তখন আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা ছিল।

এর প্রায় এক বছর পর ২০২৫ সালের ১৮ মার্চ দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে দেশটির সিনেমা হলের আরও সংকটাপন্ন চিত্র উঠে আসে। প্রদর্শক নাদিম মান্দিভাল্লার দেওয়া নথির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। ৩৬টি সিনেমা হলের ৫৮টি পর্দা স্থায়ীভাবে এবং ৯টি পর্দা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় দেশটিতে ৪৮টি সিনেমা হলে কার্যকর পর্দার সংখ্যা নেমে আসে ১১৫টিতে। এই পরিসংখ্যানের সঙ্গে শাকিবের বলা ১ হাজার ২০০টি সিনেমা হলের তথ্যের কোনো মিল পাওয়া যায় না।

হল সংকটের নেপথ্যে যেসব কারণ: দ্য এক্সপ্রেস ট্রিবিউনের মতে, সারা বছর প্রদর্শনের জন্য পর্যাপ্ত সিনেমার অভাব, করোনার পর দর্শকদের সিনেমা দেখার অভ্যাসে পরিবর্তন এবং ভারতীয় সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞাই পাকিস্তানের হল বন্ধ হওয়ার প্রধান কারণ। ২০১৬ সালে ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সমিতি পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা দিলে পাকিস্তানও ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ করে দেয়। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হৃতিক রোশনের ‘কাবিল’ মুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা সাময়িকভাবে উঠলেও ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের উত্তেজনার জেরে তা আবারও স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।

এ ছাড়া ডনের প্রতিবেদনে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা, টিকিটের উচ্চমূল্য এবং বিনিয়োগের অভাবকেও চলচ্চিত্রশিল্পের সংকটের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

‘মোহাব্বত’ নিয়ে নতুন পরিকল্পনা: ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর পর আবারও পরিচালক হিমেল আশরাফের সঙ্গে কাজ করতে যাচ্ছেন শাকিব খান। আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় নির্মিতব্য ‘মোহাব্বত’ সিনেমায় শাকিবের বিপরীতে কয়েকজন পাকিস্তানি অভিনেত্রীর পাশাপাশি দুজন ভারতীয় অভিনেত্রীকেও বিবেচনায় রাখা হয়েছে বলে ডেইলি সানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে এবং আগামী বছরের মে মাসে ঈদুল আজহায় এটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রযোজনা বাস্তবায়িত হলে নতুন বাজার তৈরির সুযোগ থাকলেও আন্তর্জাতিক বাজার নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সঠিক পরিসংখ্যান জানা জরুরি বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

Related News

image 349341 1794543018

কারিনার পর ভাইরাল দীপিকার সেই ‘ফি আমানিল্লাহ’ লকেটটি

ডারউইন, নভেম্বর ১৫: কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

image 349766 1794642261

দেবের নতুন নায়িকা কি সোহিনী গুহ রায়? ছবিতে দেখুন এই লাস্যময়ীকে

ডারউইন, নভেম্বর ১৫: সম্প্রতি কালীপূজা ও দীপাবলি উদ্‌যাপনে টালিউড অভিনেতা দেবের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সোহিনী গুহ রায়কে। একসঙ্গে বাজি পোড়ানোর সেই মুহূর্তের ছবি সামাজিক…

image 349511 1794582842

শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফেরাতে চায় দিল্লি: বিবিসি বাংলার প্রতিবেদন

 ডারউইন, নভেম্বর ১৪: সম্প্রতি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার…

image 349344 1794544077

বাহরাইনে হামলা চালিয়ে মার্কিন বাহিনীর রাডার ধ্বংস করল ইরান

ডারউইন, নভেম্বর ১৩: বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। উপসাগরীয় কোনো…

image 349330 1794538237

যে গার্ড ধমক দিয়েছিলেন তাকেই পদক দিলেন হেগসেথ

ডারউইন, নভেম্বর ১৩: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কবরস্থানে নীরবতা বজায় রাখতে সতর্ক করা সেই সেনা প্রহরীকেই পদক দিয়েছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা…

image 349169 1794493005

চীনা গুপ্তচরের সঙ্গে প্রেমকাণ্ডে এনভিডিয়ার সিইও জেনসেনের পদত্যাগ

ডারউইন, নভেম্বর ১৩: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন। বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের অভিযোগ এবং তা ঘিরে জাতীয় নিরাপত্তা…

Khuni hasina

পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দি হিসেবে নিতে চায় বাংলাদেশ সরকার— কতটা সম্ভব এই উদ্যোগ?

ডারউইন, নভেম্বর ১০: চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা…

image 341184 1792549269

আজ বিজয়া দশমী, দেবীর বিদায়ের সুরে শেষ হচ্ছে দুর্গোৎসব

ডারউইন, অক্টোবর ২১: আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনের…

f

Search