LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

ব্যবসা-বাণিজ্য

ইরানের তেল-বহির্ভূত রপ্তানি ৪ মাসে ১৬.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে

Irans non oil exports reach 16.5b in 4 months

ডারউইন, ১৮ আগস্ট— ইরান চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) ১৬.৫ বিলিয়ন ডলার মূল্যের ৪৮ মিলিয়ন টন তেল-বহির্ভূত পণ্য রপ্তানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা পাঁচ শতাংশ কম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান ফরৌদ আসগারি এই তথ্য জানিয়েছেন।

আইআরআইসিএ প্রধান ও উপ-অর্থনীতিমন্ত্রী আসগারি বলেন, পেট্রোকেমিক্যাল রপ্তানি মোট তেল বহির্ভূত রপ্তানির সবচেয়ে বড় অংশ। এই পণ্যটি থেকে ৬.৯ বিলিয়ন ডলার রাজস্ব আয় হয়েছে। যদিও এই সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ কম।

অন্যান্য প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস প্রায় ১.৩ বিলিয়ন ডলার, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ১ বিলিয়ন ডলার, মিথানল ৭৮৯ মিলিয়ন ডলার এবং বিউটেন ও পেট্রোলিয়াম গ্যাস ৯১৪ মিলিয়ন ডলার।

এই সময়ের মধ্যে চীন ছিল ইরানের শীর্ষ রপ্তানি বাজার। দেশটি ইরান থেকে ৪.৫ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ক্রয় করেছে। ৩.০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য ক্রয় করে ইরাক দ্বিতীয় স্থানে রয়েছে, এরপর সংযুক্ত আরব আমিরাত ২.১ বিলিয়ন ডলার, তুরস্ক ১.৬ বিলিয়ন ডলার, আফগানিস্তান ৭৯০ মিলিয়ন ডলার, পাকিস্তান ৬০৩ মিলিয়ন ডলার এবং ওমান ৫৯১ মিলিয়ন ডলার মূল্যের পণ্য ক্রয় করেছে। সূত্র: তেহরান টাইমস

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search