LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

রাজনীতি

‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই’, ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর ফেব্রুয়ারিতে নির্বাচন

‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, এটা সনদেরই অংশ’: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উৎসবের ডাক প্রধান উপদেষ্টার
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবেই। তিনি এই নির্বাচনকে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন।

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আজ বুধবার রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠকে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ফেব্রুয়ারি নির্বাচন হবেই
রাজনৈতিক দলগুলোর নেতাদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, “ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। এটা এই যে ঐকমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ এখন। এটার সঙ্গে এটা জড়িত।”

তিনি অঙ্গীকার করেন, “এই যে ঘোষণা আমরা করলাম, এটা আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি… এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারবার বলেছি, এটা উৎসবমুখর নির্বাচন হবে।”

প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো সনদ তৈরি করার ফলে এখন সরকারের দায়িত্ব হলো “সবাই মিলে উৎসবমুখর নির্বাচনটা করে দেওয়া।”

ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী অধ্যায়
জুলাই সনদ রচনাকে অধ্যাপক ইউনূস ছাত্র–জনতার অভ্যুত্থান–পরবর্তী অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, যে সংস্কারের কথা বলা হচ্ছিল, রাজনৈতিক দলগুলো এই সনদের মাধ্যমে তা বাস্তবে রূপায়ণ করে দেখিয়েছে।

তিনি জুলাই সনদ রচনায় রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশনের ‘অসম্ভবকে সম্ভব’ করার জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান। তাঁর মতে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে কঠিন বিষয়ে আলোচনা করে এই সমাপ্তি টানা কেবল বাংলাদেশের নয়, “পৃথিবীর পলিটিক্যাল সিস্টেমের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে।”

অধ্যাপক ইউনূস ঘোষণা করেন, আগামী ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান “উৎসবমুখরভাবে” পালিত হবে এবং “সারা জাতি এটায় শরিক হবে।” তিনি বলেন, যে কলম দিয়ে স্বাক্ষর করা হবে, সেগুলো জাদুঘরে সংরক্ষণ করা হবে।

দলিল সংরক্ষণ ও প্রচারের উদ্যোগ
প্রধান উপদেষ্টা বলেন, সনদ ও নির্বাচন বিচ্ছিন্ন কোনো বিষয় নয়; বরং “উত্তরণটা কীভাবে হবে, সেটার উত্তরও জুলাই সনদে দেওয়া আছে।”

তিনি অঙ্গীকার করেন যে সরকার হিসেবে তাদের দায়িত্ব হবে এই দলিলগুলোকে জনসাধারণের মধ্যে সহজ ভাষায় প্রচার করা, যাতে এটি সবার মনের মধ্যে থাকে। তিনি আরও বলেন, এই দলিলগুলো এবং এ বিষয়ে হওয়া বিতর্কগুলো ভিডিও ও বই আকারে সংরক্ষণ করা হবে, যাতে এগুলো সম্পদ হিসেবে থাকে এবং “কেমন জাতি গড়ার জন্য এগুলো করা হয়েছে,” তা সবাই জানতে পারে।

তিনি প্রত্যাশা করেন, আগামী শুক্রবার এই আশাকে সারা জাতির সামনে নিয়ে আসা হবে।

Related News

chapai 20260519162253 edit 61388669541529

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডারউইন, ১৯ মে: বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি…

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

potato9 20260508141725

দাম না পেয়ে আলু ফেলে দিচ্ছে বাংলাদেশের কৃষক, ক্ষতি ছাড়িয়েছে হাজার কোটি টাকা

ডারউইন, ০৮ মে: রংপুর অঞ্চলে এবার আলুর বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। বাজারে দাম ধসে পড়া, হিমাগারে সংরক্ষণ সংকট এবং বৈরী আবহাওয়ায় আলু…

Joyjatra

মিসাইল হামলার শঙ্কা: অবস্থান পরিবর্তন করল ‘বাংলার জয়যাত্রা’

ডারউইন, ০৬ মে: ইরান ও পশ্চিমা শক্তির মধ্যকার যুদ্ধবিরতি চললেও পারস্য উপসাগরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাব্য হামলা থেকে বাঁচতে…

1776854728081 americabangla g0987654322345

সাব-রেজিস্ট্রার মাইকেলের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

ddfff

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

eid bg 20260321084651

বাংলাদেশে ঈদুল ফিতর: যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

ডারউইন, ২১ মার্চ: বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বড় বড় জামাতে অংশ নেন লাখো মানুষ।…

anis

জামিন পেলেন বাংলাদেশি সাংবাদিক আনিস আলমগীর

ডারউইন, ০৫ মার্চ: বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় প্রথিতযশা সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে দেশটির হাইকোর্ট। বৃহস্পতিবার জামিন বিষয়ে…

f

Search