LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

শুল্ক-বিরোধী বিজ্ঞাপনের জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

Mark Carny

সিউল/অটোয়া: একটি শুল্ক-বিরোধী রাজনৈতিক বিজ্ঞাপনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বিজ্ঞাপনটি প্রচার না করতে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডকে অনুরোধ করেছিলেন বলেও নিশ্চিত করেছেন।

শনিবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগদানের পর সাংবাদিকদের কাছে কার্নি এই তথ্য জানান।

কার্নি জানান, তিনি বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আয়োজিত এক নৈশভোজে যোগদানের সময় ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন।

রক্ষণশীল রাজনীতিবিদ ডগ ফোর্ডের নির্দেশে তৈরি এই বিজ্ঞাপনটিতে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ভাষণের একটি অংশ ব্যবহার করা হয়েছিল, যেখানে শুল্ককে বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণ বলা হয়।

এই বিজ্ঞাপনের জবাবে ট্রাম্প কানাডা থেকে আসা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন এবং যুক্তরাষ্ট্র কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করে দেয়।

কার্নি আরও নিশ্চিত করেন যে, তিনি বিজ্ঞাপনটি প্রচারের আগে ফোর্ডের সঙ্গে পর্যালোচনা করেছিলেন এবং এটি ব্যবহারের বিরোধিতা করেছিলেন।

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search