LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

ওভাল অফিসে ঘুমাছে ডোনাল্ড ট্রাম্প

donald trump

আন্তর্জাতিক : হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি গুরুত্বপূর্ণ ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ছবিগুলো দেখে মনে হচ্ছিল, তিনি যেন ঘুমিয়ে পড়েছেন, যার জেরে ট্রাম্পের সমালোচকেরা প্রেসিডেন্ট হিসেবে তাঁর কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

গত বৃহস্পতিবার ওজন কমানোর জনপ্রিয় ওষুধগুলোর দাম কমানোর বিষয়ে এক ঘোষণার সময় এই ঘটনা ঘটে। অনুষ্ঠানের একপর্যায়ে ট্রাম্পকে চোখ বন্ধ অবস্থায় দেখা যায় এবং কখনো কখনো তাঁকে চোখ খুলে রাখতে হিমশিম খেতে বা চোখ কচলাতেও দেখা যায়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস অফিস ছবিগুলো পোস্ট করে কটাক্ষ করে লেখে, ‘ডোজি ডন ফিরে এসেছেন।’

হোয়াইট হাউসের জবাব: সমালোচনার জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স সিএনএনকে বলেন,

“প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না; বরং তিনি পুরো অনুষ্ঠান চলাকালীন বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। এই ঘোষণা আমেরিকানদের জন্য গুরুত্বপূর্ণ খরচ বাঁচাবে এবং জীবন রক্ষা করবে। তবুও, ব্যর্থ, লিবারেল মিডিয়া একটি বাজে ন্যারেটিভ প্রচার করতে চাইছে।”

সর্বাধিক বয়সে প্রেসিডেন্ট হওয়ায় ৭৯ বছর বয়সী ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে অতীতেও বহুবার প্রশ্ন উঠেছে। গত মাসে তিনি জানান যে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তিনি এমআরআই করিয়েছিলেন, তবে বিস্তারিত জানাননি। গ্রীষ্মকালে ডাক্তাররা তাঁর পায়ে ফোলাভাব পরীক্ষা করে ক্রনিক ভেনাস ইনসফিশিয়েন্সি রোগ নির্ণয় করেছিলেন।

যদিও ট্রাম্প নিয়মিত দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং সহকর্মীরা তাঁর কর্মদক্ষতার প্রশংসা করেন। ঘোষণার এক দিন আগেও তিনি মিয়ামিতে এক ঘণ্টার বেশি সময় ধরে অর্থনৈতিক বক্তৃতা দিয়েছিলেন।

উল্লেখ্য, ট্রাম্প নিজেও বিরোধী প্রেসিডেন্ট জো বাইডেনকে (যিনিও বয়সে প্রবীণ) কর্মদক্ষতার অভাবে সমালোচনা করে তাঁকে ‘স্লিপি জো’ বলে উল্লেখ করেছেন। তুলনামূলকভাবে কম বয়সী বারাক ওবামাকেও অতীতে ক্লান্তির প্রকাশ করতে দেখা গেছে।

Related News

air india

ঢাকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিল করল এয়ার ইন্ডিয়া

ডারউইন, ১৫ মে: ঢাকার সঙ্গে মুম্বাইয়ের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করাসহ একাধিক আন্তর্জাতিক রুটে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’।…

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

f

Search