LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

নোবেল পুরস্কার নিতে নরওয়ে গেলে ‘পলাতক’ বলে বিবেচিত হবেন কোরিনা মাচাদো

machado

কারাকাস: ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) জানিয়েছেন, শান্তিতে নোবেল পুরস্কারজয়ী বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো যদি আগামী ১০ ডিসেম্বর পুরস্কার গ্রহণের জন্য নরওয়ের অসলোর উদ্দেশে দেশ ছাড়েন, তবে তাঁকে ‘পলাতক’ বলে গণ্য করা হবে।

বর্তমানে আত্মগোপনে থাকা মাচাদোর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অপরাধের তদন্ত চলছে। অ্যাটর্নি জেনারেল সাব বলেন, মাচাদোর বিরুদ্ধে ষড়যন্ত্র, বিদ্বেষ উসকে দেওয়া এবং সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

মাচাদো ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনকে সমর্থন দেওয়ায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এই পদক্ষেপকে তাঁর বামপন্থী সরকার উৎখাতের চেষ্টা হিসেবে দেখেন।

মাচাদো ওয়াশিংটনের সেই দাবির প্রতিও সমর্থন জানিয়েছেন যেখানে বলা হয়, নিকোলা মাদুরো ওই অঞ্চলে মাদকচক্রের নেতৃত্ব দিচ্ছেন।

মাদকবিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন মার্কিন সামরিক বাহিনী বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে, যাতে এখন পর্যন্ত অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। মাচাদো এই সামরিক উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন।

Related News

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

epstein

এপস্টেইন ফাইলস তদন্ত শেষেও কাটছে না মার্কিন রাজনৈতিক উত্তেজনা

জেফরি এপস্টেইন মামলার নথি ফাঁসে ট্রাম্পের নাম ৬০০০ বার আসার বিতর্ক ও ক্লিনটন দম্পতিকে কংগ্রেসে তলব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search