LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বিশ্ব

ট্রাম্পের গাজা শান্তি পরিষদে পুতিনকে আমন্ত্রণ

putin

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকা শাসন ও দীর্ঘমেয়াদী শান্তি বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ সোমবার (১৯ জানুয়ারি) এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন এই আমন্ত্রণ পেয়েছেন। তিনি বলেন, “আমরা প্রস্তাবটির সব দিক এবং বিস্তারিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছি। এ বিষয়ে আরও স্বচ্ছ ধারণা পেতে আমরা ওয়াশিংটনের সঙ্গে সরাসরি যোগাযোগের পরিকল্পনা করছি।”

পুতিন ছাড়াও কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভকেও এই বোর্ডে যোগদানের জন্য ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন বলে কাজাখ প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে। এর আগে পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানের মতো প্রভাবশালী মুসলিম দেশগুলোর কাছেও একই প্রস্তাব পাঠানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবেই এই বোর্ড যাত্রা শুরু করবে।

তবে ট্রাম্পের এই বৈশ্বিক বোর্ড গঠনকে মোটেও ভালোভাবে নেয়নি ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, ইসরায়েলের সঙ্গে কোনো পূর্ব-সমন্বয় ছাড়াই এই নির্বাহী বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এটিকে ‘ইসরায়েলের জাতীয় নীতির পরিপন্থী’ আখ্যা দিয়ে রোববার জোট শরিকদের নিয়ে জরুরি বৈঠক করেছেন নেতানিয়াহু।

বিশ্লেষকদের মতে, গাজা ইস্যুতে ট্রাম্পের এই ‘একলা চলো’ নীতি এবং পুতিনকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ মধ্যপ্রাচ্যের সমীকরণে বড় ধরণের পরিবর্তন আনতে পারে।

 

Related News

india

৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত

ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।

keir starmer

পদত্যাগের দ্বারপ্রান্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার!

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কি পদত্যাগ করছেন? পিটার ম্যান্ডেলসন বিতর্ক ও লেবার পার্টির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিস্তারিত রিপোর্ট।

iran 2

ইরানে রাজনৈতিক ধরপাকড়: ৪ সংস্কারপন্থি নেতা গ্রেফতার

ইরানে আজর মনসুরিসহ ৪ প্রভাবশালী সংস্কারপন্থি নেতা গ্রেফতার। বিক্ষোভ উস্কানি ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ। বিস্তারিত জানুন তেহরানের বর্তমান পরিস্থিতি।

gaza

গাজায় মানবিক বিপর্যয় চিকিৎসার অভাবে মৃত্যু ১৬০০ জনের

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধের ফলে চিকিৎসা ও খাদ্য সংকটে মারা যাচ্ছে শত শত ফিলিস্তিনি। রাফাহ সীমান্ত বন্ধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নিয়ে বিস্তারিত।

jeffrey epstein

এপস্টেইন মরেননি, বেঁচে আছেন ইসরায়েলে!

ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রুর বান্ধবী লেডি ভিক্টোরিয়া হার্ভের দাবি, জেফরি এপস্টেইন মরেননি বরং ইসরায়েলে পালিয়েছেন। মোসাদ সংযোগ ও নতুন নথির বিস্তারিত।

pentagon

হার্ভার্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেন্টাগন

ওক মতাদর্শের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন পেন্টাগন। বিস্তারিত জানুন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিবৃতিসহ।

hajj

আগামীকাল থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য রোববার থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। নুসুক মাসার প্ল্যাটফর্ম ও আগাম প্রস্তুতির বিস্তারিত।

epstein

এপস্টেইন ফাইলস তদন্ত শেষেও কাটছে না মার্কিন রাজনৈতিক উত্তেজনা

জেফরি এপস্টেইন মামলার নথি ফাঁসে ট্রাম্পের নাম ৬০০০ বার আসার বিতর্ক ও ক্লিনটন দম্পতিকে কংগ্রেসে তলব নিয়ে বিস্তারিত প্রতিবেদন।

f

Search