৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত
ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ইউক্রেনে নতুন করে আগ্রাসন শুরু করেছে রাশিয়া। হাড়কাঁপানো শীত আর তুষারপাতের মধ্যেই মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে তীব্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, রুশ প্রেসিডেন্ট পুতিন প্রতিকূল আবহাওয়ার কারণে কিয়েভ ও পার্শ্ববর্তী শহরগুলোতে হামলা বন্ধে সম্মত হয়েছেন। ক্রেমলিন জানিয়েছিল, এই বিরতি রোববার পর্যন্ত কার্যকর থাকবে। তবে ইউক্রেনের দাবি, মস্কো আনুষ্ঠানিক বিরতির মধ্যেও চোরাগোপ্তা হামলা চালিয়ে গেছে। মঙ্গলবার মেয়াদ শেষ হওয়ার পরপরই বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।
কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, রাতে কিয়েভের তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসা অবস্থায় হামলা চালানো হয়। অন্যদিকে খারকিভে তাপমাত্রা ছিল মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস। আঞ্চলিক সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানান, খারকিভের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে যাতে তীব্র শীতে শহরটিকে তাপহীন (Heatless) করে ফেলা যায়। দুই শহরেই একাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আগামী ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চার বছর পূর্ণ হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে দোনেৎস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষই কঠোর অবস্থানে থাকায় কোনো সমাধান আসবে কি না, তা নিয়ে সংশয় কাটছে না।