৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি ‘রাফাল’ কিনছে ভারত
ভারত ফ্রান্সের কাছ থেকে ৩.২৫ লাখ কোটি রুপিতে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। ম্যাক্রোঁর ভারত সফরের আগেই চুক্তির প্রস্তুতি ও বিস্তারিত।
আন্তর্জাতিক ডেস্ক : ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) পবিত্র হজ মৌসুমের জন্য রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা প্রদান শুরু করতে যাচ্ছে সৌদি আরব। শনিবার (৭ ফেব্রুয়ারি) সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে।
হজের প্রস্তুতিকে আরও সুশৃঙ্খল করতে এবং হজযাত্রীদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এবার অনেক আগেভাগেই ভিসা ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের হজের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছিল গত বছরের ৮ জুন থেকেই। এই আগাম প্রক্রিয়ার ফলে বিভিন্ন দেশের হজ কার্যালয়গুলো তাদের আবাসন, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় পাবে।
আধুনিক প্রযুক্তিনির্ভর হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে ‘নুসুক মাসার’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কা ও মদিনার তাঁবুসহ যাবতীয় আবাসন সংক্রান্ত তথ্য সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে প্রতিটি দেশের হজ অফিস সূক্ষ্মভাবে পরিকল্পনা ও সেবা বুকিং করতে পারছে। আগাম ভিসা ও ডিজিটাল সমন্বয়ের ফলে শেষ সময়ের হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা অনেকাংশে কমে আসবে বলে আশা করছে সৌদি মন্ত্রণালয়।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি (যা ২০২৫ সালের আগস্টের শেষ দিকে হতে পারে) থেকে হজযাত্রীদের আবাসন ও মৌলিক সেবার আনুষ্ঠানিক চুক্তি শুরু হওয়ার কথা রয়েছে। পর্যায়ক্রমে হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় আইনি ও স্বাস্থ্যগত শর্তাবলিও জানিয়ে দেওয়া হবে।