সিরিয়ার আইএস শিবির ছাড়লেন আরও অস্ট্রেলিয়ান নারী-শিশু
ডারউইন, ২২ মে: উত্তর-পূর্ব সিরিয়ার আল-রোজ শিবির থেকে বৃহস্পতিবার (স্থানীয় সময়) আরও একদল অস্ট্রেলিয়ান নারী ও শিশু বাসে করে শিবির ত্যাগ করেছে। এই দৃশ্যটি অস্ট্রেলিয়ার…
সিডনির ইস্ট হিলসের লাম্বেথ রিজার্ভে ইংরেজি নববর্ষকে বরণ করতে বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রেস এন্ড মিডিয়া ক্লাব বারবিকিউ পার্টির আয়োজন করে।
রবিবার সকাল থেকেই এই আয়োজন শুরু হয়। প্রাণ খুলে আড্ডার পাশাপাশি রিজার্ভটির একপাশে লেক ও বন পরিবেষ্ঠিত স্থানে তারাএই বর্ষবরণের আয়োজন করে।

এতে অংশ নেন মিডিয়া ক্লাবের সদস্যদের এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখগোলাম মোস্তফা, চিত্রনায়িকা শাবনূর, লেখিকা রোদেলা নীলাসহ অনেকে।
ভিন্ন স্বাদের খাবারের মধ্যে মোরগ পোলাও, বারবিকিউ, চিংড়ি, ল্যাম্ব চপ, সসেজ, চিকেন ষ্টেক সহ নানাবিধ ফলের সমাহার। খাবারেরপাশাপাশি চলে আড্ডা এবং গানের আসর। শেষ পর্বে গান পরিবেশন করেন শিল্পী মামুন ও শুভ্রা।

কেক পর্বের শেষে মিডিয়া ক্লাবের পক্ষ থেকে ‘গাছ লাগান পরিবেশ বাঁচান ‘ এই শ্লোগানকে সমর্থন দিয়ে বিশিষ্ট ব্যাক্তিবর্গের হাতে গাছেরচারা তুলে দেন ক্লাবের সভাপতি রহমতউল্লাহ, সহ সভাপতি কাজী সুলতানা শিমী এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ।
বিশিষ্টজনদের মধ্যে ছিলেন লাভলী মোস্তফা, চিত্রনায়িকা শাবনূর, ফটোগ্রাফার কবির উদ্দিন সরকার এবং গানের শিল্পী মামুন। সংক্ষিপ্তঅনুষ্ঠানের উপস্থাপনা করেন টুম্পা জাহরা।

সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটি সুন্দর করতে প্রেম মিডিয়া ক্লাবের সদস্য ছাড়াও সহায়তা করেছেন ডালিয়া, মুস্তাফিজুর রহমান, মিঠু প্রমুখ।
সূত্র: সিডনি প্রতিদিন