LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

অস্ট্রেলিয়া

বুনো ঘোড়ার পিঠে চড়ে অস্ট্রেলিয়া মহাদেশ জয় করেন মার্কিন তরুণী!

genevieve jagola

আন্তর্জাতিক ডেস্ক : অসম্ভবকে সম্ভব করলেন মার্কিন অশ্বারোহী জিন জ্যাগোলা। নিজের প্রিয় ঘোড়া ‘ফ্যাবল’-এর পিঠে চেপে অস্ট্রেলিয়ার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দীর্ঘ ৪ হাজার ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। আর এই যাত্রায় তাঁর সঙ্গী ছিল কোনো প্রশিক্ষিত ঘোড়া নয়, বরং অস্ট্রেলিয়ার বুনো পরিবেশে বড় হওয়া একটি ‘ব্রাম্বি’ বা বুনো ঘোড়া।

গত বছরের ২০ মে নিউ সাউথ ওয়েলসের ট্যাথরা থেকে যাত্রা শুরু করেন ২৫ বছর বয়সী এই তরুণী। ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়া হয়ে দীর্ঘ ৮ মাস পর তিনি পৌঁছান ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বুসেলটনের ফরেস্ট বিচে। পথে তাঁকে অতিক্রম করতে হয়েছে বিশ্বের অন্যতম দীর্ঘ সরল সড়ক ১ হাজার ২০০ কিলোমিটার বিস্তৃত ‘নুলারবোর সমভূমি’। প্রতিদিন গড়ে সর্বোচ্চ ৩২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তাঁরা।

জ্যাগোলা জানান, তিনি পেনসিলভানিয়া থেকে অস্ট্রেলিয়া এসেছিলেন মূলত এখানকার বুনো ‘ব্রাম্বি’ ঘোড়া সম্পর্কে জানতে পেরে। কোসচিউসকো ন্যাশনাল পার্কের একটি বুনো ঘোড়াকে দত্তক নিয়ে মাত্র ৩ মাস প্রশিক্ষণ দিয়ে তিনি এই মহাদেশ পাড়ি দেওয়ার সাহস দেখান। জ্যাগোলা বলেন, “আমি সব সময় ফ্যাবলের সুস্থতাকে গুরুত্ব দিয়েছি। প্রতি ঘণ্টায় ১০ মিনিট বিরতি দিতাম এবং দিনের এক-চতুর্থাংশ সময় আমি নিজে হেঁটেছি যাতে ফ্যাবল বিশ্রাম পায়।”

গত ২০ জানুয়ারি নিজের ফেসবুক পেজ ‘জিন অ্যান্ড ফ্যাবল’-এ এই সফলতার কথা জানান তিনি। তিনি লিখেন, “একটি ঘোড়ার সঙ্গে একটি মহাদেশ অতিক্রম করা প্রথম ব্যক্তি আমি। আমার চিরসত্য ও সাহসী সাথি ফ্যাবলের কাছে আমি চিরঋণী।” অস্ট্রেলিয়ার বিরূপ প্রকৃতিতে রাত কাটাতে তাঁদের সম্বল ছিল কেবল একটি তাঁবু আর স্যাডল ম্যাট। এই সফরের মাধ্যমে বুনো ঘোড়াদের প্রতি এক অনন্য ভালোবাসা আর শ্রদ্ধার নিদর্শন স্থাপন করলেন এই মার্কিন তরুণী।

Related News

IMG 20260401 WA0017

‘উগ্রবাদী’ বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল, পাঠানো হচ্ছে ফেরত

ডারউইন, ০১ এপ্রিল: বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ…

mahatma gandhi

মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি চুরি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৪২৬ কেজি ওজনের মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ ভাস্কর্য চুরির চাঞ্চল্যকর ঘটনা। সিসিটিভি ফুটেজ ও পুলিশের তদন্ত নিয়ে বিস্তারিত।

under 16s

অস্ট্রেলিয়ার পথে হাঁটছে ব্রিটিশ সরকার

শিশুদের সুরক্ষায় অস্ট্রেলিয়ার মতো ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। লিজ কেন্ডালের বক্তব্য ও বিস্তারিত খবর।

australia 2

ইরানের বিক্ষোভে সমর্থন করলো অস্ট্রেলিয়া

ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যালবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিয়েছেন।

PM Australia

বড়দিনে অসহায়দের খাবার পরিবেশন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বড়দিন উপলক্ষে সিডনির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার পরিবেশন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও প্রিমিয়ার ক্রিস মিনস। ফাউন্ডেশনের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা।

Bondi shooting

বন্ডাই বিচে হামলা: অন্তত ১২ জন নিহত

সিডনির বন্ডাই বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে…

593467272 1520674403395031 6629025743053270182 n

ডিইউএএএ আয়োজিত বিজয় দিবস আগামী ২১ ডিসেম্বর

অস্ট্রেলিয়ার ব্ল্যাকটাউনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (DUAAA)। আগামী ২১ ডিসেম্বর (রবিবার) HE Laybutt Sporting Complex–এ আয়োজন করা হয়েছে জাতীয় সঙ্গীত পরিবেশন, বিজয় র‍্যালি ও প্রীতি ক্রিকেট ম্যাচসহ দিনব্যাপী অনুষ্ঠানমালা।

595661450 1520871110042027 8836949796429087466 n

ল্যাকেম্বায় জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে ‘জ্যোতি অস্ট্রেলিয়া’র যাত্রা শুরু

বাংলাদেশি ফ্যাশন ও ঐতিহ্যের জনপ্রিয় ব্র্যান্ড ‘জ্যোতি’ এবার অস্ট্রেলিয়ায় তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। আজ (শনিবার) ৬ ডিসেম্বর ল্যাকেম্বার ১৩ দ্য বুলেভার্ড-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জ্যোতি অস্ট্রেলিয়ার পথচলা। বাংলাদেশি ফ্যাশনের নতুন দিগন্ত উন্মোচন অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতিক সমাজ এবং বাংলাদেশি কমিউনিটির বিপুল উপস্থিতি নতুন এ উদ্যোগকে আরও বর্ণময় করে তোলে।

f

Search