সিডনি: অস্ট্রেলিয়ার ব্ল্যাকটাউনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (DUAAA)। আগামী ২১ ডিসেম্বর (রবিবার) HE Laybutt Sporting Complex–এ আয়োজন করা হয়েছে জাতীয় সঙ্গীত পরিবেশন, বিজয় র্যালি ও প্রীতি ক্রিকেট ম্যাচসহ দিনব্যাপী অনুষ্ঠানমালা।
প্রবাসে বেড়ে ওঠা এলামনাই পরিবারকে একত্রিত করার পাশাপাশি বাংলাদেশের মহান বিজয়ের গৌরবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ করে সবাইকে পরিবার–পরিজন নিয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়েছে—“এসো একসাথে গাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।” যারা চাইলে লাল-সবুজের পোশাক পরে ও হাতে বাংলাদেশের পতাকা নিয়ে অংশ নিতে পারবেন বিজয়ের স্মরণীয় এই দিনে।
অনুষ্ঠানের সময়সূচি:
স্থান: HE Laybutt Sporting Complex, 221 Walters Rd, Blacktown/Arndell Park
তারিখ: ২১ ডিসেম্বর, রবিবার
সময়: সকাল ১১টা – বিকেল ৬টা।
অনুষ্ঠানে অংশ নিতে ১২ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে অনুরোধ জানানো হয়েছে। ফি: প্রতি জন $১০। ১০ বছরের নিচে: ফ্রি।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করা যাবে, লিংকন শফিকুল্লাহ (০৪১১৬০৯০১৬), আহসানুল হাদী (০৪০১১৩৩০৬৭), গোলাম মওলা (০৪০২৯১৯৫৯৪) প্রমুখ।
সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ ও সাধারণ সম্পাদক লিংকন শফিকুল্লাহ জানান, প্রবাসে থেকেও বাংলাদেশি কমিউনিটির মধ্যে দেশপ্রেম, ঐক্য ও মেলবন্ধন ছড়িয়ে দিতে DUAAA সবসময়ই কাজ করে যাচ্ছে। বিজয় দিবসের এই আয়োজনও সেই ধারাবাহিকতার অংশ।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া প্রবাসী সব এলামনাই পরিবারকে বিজয়ের আনন্দে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে।