সিডনিতে ইংরেজি নববর্ষের প্রথম দিনে জুনিয়র কৃষিবিদদের নিয়ে নতুন বর্ষবরণের আয়োজন করে বাকৃবিয়ানরা।
সিডনির ক্যাটারাক্ট ড্যামে বর্ষ বরণের এই বার্বিকিউতে কুইন্সল্যান্ড ও অ্যাডিলেড থেকে ৫০ জনের অধিক অংশগ্রহণকারীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত উৎসবমুখর হয়ে ওঠে।
ভিন্ন স্বাদের খাবারের মধ্যে ছিল বারবিকিউ, চিংড়ি, ল্যাম্ব চপ, সসেজ, চিকেন ষ্টেক সহ নানাবিধ ফলের সমাহার। খাবারের পাশাপাশি চলে আড্ডা খেলাধুলা ও গানের আসর।
আয়োজকরা আগামী অনুষ্ঠান আরো সুসংগঠিত, সুন্দর ও বড় পরিসরে করার পাশাপাশি অংশগ্রহণকারী সকলকে নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে বর্ষ বরণের সমাপ্তি ঘোষণা করেন।

সূত্র: সিডনি প্রতিদিন