সিডনিবাসীদের জন্য নতুন বছর ২০২৩-এর অভিষেক হতে যাচ্ছে গুরু শিষ্যার এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা “গীতসুধা” দিয়ে।
এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ই ফেব্রুয়ারী অলাভজনক প্রতিষ্ঠান ‘ইন্টারনেশনেরস’ এর উদ্যোগে সিডনির বাংলা গানের জগতের দুই গুণী শিল্পী সিরাজুস সালেকীন ও অদিতি শ্রেয়াসীর পরিবেশনায় শুনবেন কিছু কালজয়ী গান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ব্যাংকসটাউনের ‘ব্রায়ান ব্রাউন থিয়েটার’এ এবং সন্ধ্যা ৬টা থেকে চলবে সব মিলিয়ে তিন ঘন্টা।
আয়োজক প্রতিষ্টান ‘ইন্টারনেশনেরস’, অস্ট্রেলিয়ার বহু জাতিক সংস্কৃতি তুলে ধরার কাজে নিয়োজিত এবং তারই রেশ ধরে তাদের এবারের আয়োজন, ‘গীতসুধা”।
৮০ রিকার্ড রোড, ব্যাংকসটাউনের এই ভেন্যুতে থাকছে পর্যাপ্ত পার্কিং এর সুবিধা।