LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

অস্ট্রেলিয়া

সিডনিতে প্রদ্যুৎ সিং চুন্নুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

সিং চুন্নুর অন্ত্যেষ্টিক্রিয়া
সিং চুন্নুর অন্ত্যেষ্টিক্রিয়া
সিডনির রাউজ হিলের ক্যাসেলব্রুক মেমোরিয়াল পার্কে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক প্রদ্যূৎ সিংহ চুন্নুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০ টায় ধর্মীয় রীতিনীতি অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করেন পুরোহিত এবং কৃষিবিদ পরমেশ ভট্টাচার্য।
প্রদ্যুৎ সিং চুন্নু গত ২৮ ডিসেম্বর স্ট্রোকে আক্রান্ত হয়ে সিডনির প্রিন্স অব ওয়েলস হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। ৩১ ডিসেম্বর সিডনির দুপুর ১২:৫৬ মিনিটে জীবনযুদ্ধে হেরে যান ৫৮ বছর বয়সের প্রদ্যূৎ সিংহ চুন্নু।
বাংলাদেশ পূজা এসোসিয়েশন (বিপিএ)এবং ঢাকা বিশ্ব বিদ্যালয়ের জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় হয়। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা জ্ঞাপন করতে সিডনির বিভিন্ন প্রান্ত এবং ক্যানবেরা থেকে ছুটে আসেন দলমত নির্বিশেষে সকল ধর্মের অসংখ্য বন্ধুবান্দব, দলীয় কর্মী ও গুণগ্রাহীরা । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে ধর্ম-বর্ন নির্বিশেষে প্রার্থনা করা হয়।

সিং চুন্নুর অন্ত্যেষ্টিক্রিয়া3

অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা জ্ঞাপনে সংক্ষিপ্ত আকারে স্মৃতি চারণে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মধ্যে তার জীবন সঙ্গিনী বিলকিস জাহান, সিডনি কনসাল জেনারেলের পক্ষে আশফাক হোসেন, ড. রতন কুন্ডু, ড. তপন কুন্ডু , দিলীপ দত্ত, ড.মাসুদুল হক, গামা আব্দুল কাদের, শেখ শামিমুল হক, ড. সমীর সরকার, কামরুল মান্নান আকাশ, ড. এজাজ আল মামুন, কিশোর দাশ, এমিলি কুন্ডু প্রমূখ।
পিএস চুন্নু ১৯৯০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় আসেন। তাঁর গ্রামের বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। তাঁর স্কুল ও কলেজ কেটেছে খুলনাতে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক ছাত্র। অস্ট্রেলিয়ায় তাঁর জীবন সঙ্গী ছিলেন বিলকিস বেগম। পিএস চুন্নুর কোন সন্তান ছিলো না।

সিং চুন্নুর অন্ত্যেষ্টিক্রিয়া2

তিনি ২০০৮ সালের শেষের দিকে বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়া’র সাধারণ সম্পাদক হিসেবে কাজ শুরু করেন এবং মৃত্যু অবধি তাঁর দায়িত্ব পালন করে এসেছেন। সিডনিতে রাজনীতিবিদ এবং সমাজসেবক হিসেবে তিনি পরিচিত ছিলেন। চুন্নু ছিলেন নিঃস্বার্থ এক সমাজসেবক এবং রাজনীতিবীদ। তিনি কখনই নিজের জন্য কিছু করতেন না। সারাজীবন অন্যের উপকারের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।
সূত্র: সিডনি প্রতিদিন

Related News

More Australian Women and Children Leave Syrian IS Camp

সিরিয়ার আইএস শিবির ছাড়লেন আরও অস্ট্রেলিয়ান নারী-শিশু

ডারউইন, ২২ মে: উত্তর-পূর্ব সিরিয়ার আল-রোজ শিবির থেকে বৃহস্পতিবার (স্থানীয় সময়) আরও একদল অস্ট্রেলিয়ান নারী ও শিশু বাসে করে শিবির ত্যাগ করেছে। এই দৃশ্যটি অস্ট্রেলিয়ার…

IMG 20260401 WA0017

‘উগ্রবাদী’ বক্তব্যে অস্ট্রেলিয়ায় আজহারির ভিসা বাতিল, পাঠানো হচ্ছে ফেরত

ডারউইন, ০১ এপ্রিল: বিতর্কিত বক্তব্যের জেরে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। অ্যাডলফ হিটলারের প্রশংসা ও ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ…

mahatma gandhi

মেলবোর্নে মহাত্মা গান্ধীর মূর্তি চুরি

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৪২৬ কেজি ওজনের মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ ভাস্কর্য চুরির চাঞ্চল্যকর ঘটনা। সিসিটিভি ফুটেজ ও পুলিশের তদন্ত নিয়ে বিস্তারিত।

genevieve jagola

বুনো ঘোড়ার পিঠে চড়ে অস্ট্রেলিয়া মহাদেশ জয় করেন মার্কিন তরুণী!

বুনো ব্রাম্বি ঘোড়ায় চড়ে ৪৪০০ কিমি পথ পাড়ি দিলেন মার্কিন তরুণী জিন জ্যাগোলা। অস্ট্রেলিয়ার পূর্ব থেকে পশ্চিম উপকূলে ৮ মাসের রোমাঞ্চকর অভিযানের বিস্তারিত।

under 16s

অস্ট্রেলিয়ার পথে হাঁটছে ব্রিটিশ সরকার

শিশুদের সুরক্ষায় অস্ট্রেলিয়ার মতো ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য সরকার। লিজ কেন্ডালের বক্তব্য ও বিস্তারিত খবর।

australia 2

ইরানের বিক্ষোভে সমর্থন করলো অস্ট্রেলিয়া

ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যালবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন দিয়েছেন।

PM Australia

বড়দিনে অসহায়দের খাবার পরিবেশন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

বড়দিন উপলক্ষে সিডনির সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার পরিবেশন করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও প্রিমিয়ার ক্রিস মিনস। ফাউন্ডেশনের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা।

Bondi shooting

বন্ডাই বিচে হামলা: অন্তত ১২ জন নিহত

সিডনির বন্ডাই বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। নিউ সাউথ ওয়েলস (NSW) পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে…

f

Search