সিরিয়ার আইএস শিবির ছাড়লেন আরও অস্ট্রেলিয়ান নারী-শিশু
ডারউইন, ২২ মে: উত্তর-পূর্ব সিরিয়ার আল-রোজ শিবির থেকে বৃহস্পতিবার (স্থানীয় সময়) আরও একদল অস্ট্রেলিয়ান নারী ও শিশু বাসে করে শিবির ত্যাগ করেছে। এই দৃশ্যটি অস্ট্রেলিয়ার…
সিডনির গ্লেনফিল্ডে লক করা গাড়ির ভিতর থেকে মৃত অবস্থায় তিন বছরের একটি শিশুকে উদ্ধার করা হ়য়। (ইন্না লিল্লাহে ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
পুলিশ জানিয়েছে, আজ ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আনুমানিক বিকেল তিনটার দিকে সিডনির গ্লেনফিল্ডের রেলওয়ে প্যারেডে এ ঘটনা ঘটে।

সিডনিতে লক করা গাড়িতে তিন বছরের শিশুর মৃত্যু
সেভেন নিউজ সূত্রে জানা যায়, বাচ্চার বাবা রিয়েল এস্টেট এজেন্ট রুবেল ইসলাম বড় ছেলেকে স্কুলে পৌঁছে দেবার সময় ছোটশিশুটিকেও গাড়িতে করে নিয়ে যায়। পরে বড় ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পর ছোট শিশুটিকে গাড়ি থেকে নামাতে ভুলে যায়।পরে অনুমানিক ৪/৫ ঘণ্টা পর আবার বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় ছোট শিশুটির কথা মনে হলে গাড়ির ভিতর তাকে অচেতন অবস্থায় পেয়ে পুলিশকে খবর দেয়।

সিডনিতে লক করা গাড়িতে তিন বছরের শিশুর মৃত্যু

সিডনিতে লক করা গাড়িতে তিন বছরের শিশুর মৃত্যু
পুলিশ ও প্যারামেডিকরা উপস্থিত হলেও ঘটনাস্থলেই শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আজকে সিডনির সর্বোচ্চ তাপমাত্রা ছিল৩৪ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় অতিরিক্ত তাপমাত্রার কারণে বাচ্চাটি মারা গেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে। প্রাথমিক খবরেআরও জানা যায় শিশুটির পিতা–মাতা বাংলাদেশি।

সিডনিতে লক করা গাড়িতে তিন বছরের শিশুর মৃত্যু
পরে শিশুর বাবা রুবেল ইসলামকে ক্যাম্পবেলটাউন থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশকে সহায়তার জন্য।