শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
রান্নাঘরে দিয়াশলাই জালাতেই দগ্ধ মা ও তার দুই মেয়ে আজ শনিবার (২৫ ফ্রেব্রুয়ারি) ভোর ৬ টার দিকে বিশমাইল আমতলা এলাকার
দুলতলা বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মা ইয়াসমিন(৪০) এবং তার দুই মেয়ে
শিমু(১৭) ও লতিফা (১৩) |
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আশঙ্কাজক অবস্থায় তাদেরকে
ভর্তি করা হয়েছে।
ইয়াসমিনের খালাতো ভাই মো. সোজা মিয়া বলেন, তারা বিশমাইল আমতলা এলাকার পাশাপাশি বাড়িতে ভাড়া থাকেন
ইয়াসমিন ও তার বড় মেয়ে শিমু স্থানীয় একটি পোশাক তৈরির কারখানায় কাজ করেন। কর্মস্থলে যাওয়ার জন্য তারা ভোরে প্রস্তুতি নিচ্ছিলেন। যখন তার ছোট মেয়ে লতিফা রান্না ঘরে রান্না করতে যায় ঠিক তখন ই দিয়াশলাই জালাতেই বিস্ফোরণ ঘটে। তাদের আহাজারি শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তাদের ধারনা গ্যাসের চুলাটি রাতে চালানোর পরে আর বন্ধ করা হয় নি আর এজন্যই গ্যাস জমে ছিল আর এজন্যই দিয়াশলাই জালানোর সাথে সাথেই বিস্ফোরণ ঘটেছে।
তাদের আসল বাড়ি হচ্ছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বলারহাটে। ইয়াসমিনের স্বামী মৃত আব্দুল মতিন এবং তারা বিশমাইল আমতলা এলাকার ভাড়া বাসায় থাকেন। বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তাদের তিনজনের শরীরে অনেকাংশ দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ভর্তি রাখা হয়েছে।