ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া
ঘোষিত হলো ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি।
২৫ ফেব্রুয়ারি শনিবার এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সিডনির ম্যাকোরি লিংকস গলফ ক্লাব কমিউনিটি হলে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই সাধারণ সভায় নতুন পরিচালনা কমিটি অনুমোদন করেন সদস্যরা সর্বসম্মতিক্রমে। প্রাক্তন প্রেসিডেন্ট ডা: মাহবুবা খানম মুক্তা এই ঘোষণা পাঠ করেন।
নবনির্বাচিত সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা হলেন প্রেসিডেন্ট ডা: সুরঞ্জনা জেনিফার রহমান, জেনারেল সেক্রেটারি তাসরিনা নাহিদ তন্বী, ট্রেজারার নূর এ নাজিয়া বিপা।
অস্ট্রেলিয়াতে বসবাসরত ভিকারুননিসা স্কুল এবং কলেজের প্রাক্তন ছাত্রীদের আমন্ত্রণ জানানো হয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যপদে যোগদানের জন্য।
নতুন সদস্য হতে আগ্রহীরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন vaaustralia.vnsc@gmail.com উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি টানা হয় এই সভার। সংগঠনের পক্ষ থেকে সাকিনা আক্তার এই তথ্য জানান।