সিরিয়ার আইএস শিবির ছাড়লেন আরও অস্ট্রেলিয়ান নারী-শিশু
ডারউইন, ২২ মে: উত্তর-পূর্ব সিরিয়ার আল-রোজ শিবির থেকে বৃহস্পতিবার (স্থানীয় সময়) আরও একদল অস্ট্রেলিয়ান নারী ও শিশু বাসে করে শিবির ত্যাগ করেছে। এই দৃশ্যটি অস্ট্রেলিয়ার…
বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া মহান স্বাধীনতা দিবস এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল
২৭ মার্চ সোমবার বিকাল ৬ টায় ল্যাকেম্বাস্হ ধানসিঁডি রেস্টুরেন্টে এই অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগঅস্ট্রেলিয়ার সংগ্রামী সভাপতি ড. মোঃ সিরাজুল হক ও সঞ্চালনা করেন যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল খান রতন।

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রধান অতিথি ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষক বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার সভাপতি ড. মাসুদুল হক ওবিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ডঃ রফিকুল ইসলাম।

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল
অনুষ্ঠানের শুরুতে ভারপ্রপত সাধারন সম্পাদক মেহেদী হাসান কচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং স্বাধীনতা যুদ্ধেসকল শহীদদের প্রতি সমবেদনা জানান এবং অনুষ্ঠানে আগত সকল অতিথিদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল
সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও রমজানের মাহাত্ব দানের নিমিত্তে মহান রাব্বুল আলামিন আল্লাহপাকের দরবারে দোয়া চেয়েদোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাবীব হাসান টুলু।

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার, স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ ও প্রয়াত সাধারণ সম্পাদক পি এস চুন্নুর স্মরনে এক মিনিটনিরবতা পালন করে সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল
প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি তাঁদের বক্তব্যে বঙ্গবন্ধুর অবদান ও বলিষ্ঠ নেতৃত্ব, স্বাধীনতার প্রেক্ষাপট ও সকল মুক্তিকামীজনসাধারণের অবদান তুলে ধরেন ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কথা তুলে ধরেন ও গুণকীর্তন করেন। অন্যান্য বক্তাগণ তাঁদের বক্তব্যে বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা, স্বাধীনতা যুদ্ধের চেতনা ও মুক্তিযুদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন।
বক্তব্য রাখেন, ওয়েস্টার্ন সিডনী ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক এবং বাংলাদেশ আওয়ামীলীগ (সিডনি) সভাপতি ডঃ মাসুদুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ডঃ প্রদীপ রায়হান, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সহসভাপতিমুস্তাফিজুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুস শাকুর, মোসলেউর রহমান খুশবু, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান লিকু, বাংলাদেশ আওয়ামীলীগ সিডনীর সহসভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান, আওয়ামীলীগ নেতা ইমামুল হক,বাংলাদেশ ছাত্রলীগ অস্ট্রেলিয়ার সভাপতি আমিনুলইসলাম রুবেল, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়নেতা ফাহাদ আসগর ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মুস্তাফিজুর তালুকদার মঞ্জু প্রমুখ।
সভায় উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামীমহিলা লীগ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ যুবলীগ অস্ট্রেলিয়া, বাংলাদেশ স্বেচছাসেবক লীগ অস্ট্রেলিয়া, বাংলাদেশ ছাত্রলীগ, অস্ট্রেলিয়া সহসকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবর্গ এবং আওয়ামী প্রেমী ব্যক্তিবর্গ। পরিশেষে সকলকে ধন্যবাদ ও কৃতঙ্গতা জানিয়ে অনুষ্ঠানেরপরিসমাপ্তি করেন সভাপতি ড. মোঃ সিরাজুল হক।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, কোষাধ্যক্ষ এইচ এম লাবু।
সুত্র: সিডনি প্রতিদিন