LIVE NEWS
▲ New updates available — tap to view
Loading latest news...

বাংলাদেশ

আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন লিটন, ফর্মে ফেরাতে মরিয়া বাংলাদেশ

liton das
ফর্ম হারিয়ে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন লিটন কুমার দাস।

মেলবোর্ন, ১৩ জুলাই— লম্বা সময় ধরে রানে নেই লিটন দাস। ফর্মহীনতায় ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ কেটেছে তার বেঞ্চে বসে। সেই লিটনের কাঁধেই বাংলাদেশ দলের টি-টোয়েন্টির দায়িত্ব।
পারফরম্যান্সের কারণে যিনি নিজের নেতৃত্বেও নড়বড়ে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি সাত উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলের হারের দিন লিটন নিজেও বাজে পারফর্ম করেছেন। ওয়ানডাউনে নেমে প্রথম ম্যাচে ১১ বলে ৬ রান করেন এই টপ অর্ডার। স্ট্রাইক রেটে ৫৫’র নিচে!

টি-টোয়েন্টি এমন বাজে স্ট্রাইকরেট নিয়ে ব্যাট লিটনের আত্মবিশ্বাসে ভাটা পড়েছে বলে মনে করেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। অধিনায়কের হারানো আত্মবিশ্বাস ফেরাতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে টিম ম্যানেজম্যাট। কোচ মনে করেন পরের ম্যাচেই ছন্দে ফিরতে পারেন ডানহাতি ব্যাটার।

ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ানোর আগে বাংলাদেশ কোচ বলেন, ‘‘আমি মনে করি তার (লিটন দাস) আত্মবিশ্বাস কিছুটা কমে গেছে। আমরা সবাই জানি, সে কী করতে পারে! আমরা কঠোর পরিশ্রম করছি ওকে সে পর্যায়ে ফিরিয়ে আনতে। আশা করছি আগামী ম্যাচেই ও তার সামর্থ্য দেখাতে পারবে।’’

এ ছাড়াও গত ম্যাচের হতাশা ভুলে উন্নতিতে চোখ কোচের। তিনি বলেন, ‘‘আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে আমরা যে দিকগুলোতে আগের ম্যাচে ভালো করতে পারিনি, সেগুলোতে উন্নতি করা। আমাদের আরও রান করতে হবে এবং প্রথম ছয় ওভারে আরও ভালো বোলিং করতে হবে। নির্দিষ্ট কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে, যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। সেটাই আমরা করতে চাই।’’

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি গড়াবে আগামীকাল রোববার। যে ম্যাচে হারলেই সিরিজ হারাবে বাংলাদেশ। জিতলে টিকে থাকবে আশা। এমন ম্যাচের আগে আপাতত নিজেদের উন্নতিতে চোখ রাখছে বাংলাদেশ দল।

Related News

image 335400 1791133635

১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ

ডারউইন, অক্টোবর ০৫: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১০ বছরের প্রেম…

d6428577 b494 483a be3d 785912624f2a

চোর তুহিনকে যেভাবে খুনি হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ

ডারউইন, সেপ্টেম্বর ২১: বাংলাদেশের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আগে…

image 327935 1789314210

ব্রিকসের নয়াদিল্লি ঘোষণা: বৈশ্বিক কূটনীতিতে ভারতের বড় জয়

ডারউইন, সেপ্টেম্বর ১৪: কূটনীতির বিশ্বমঞ্চে তখন চরম অস্থিরতা ও টানটান উত্তেজনা। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত যুদ্ধক্ষেত্র, অন্যদিকে পশ্চিমা পরাশক্তিগুলোর একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও শুল্কযুদ্ধের হুংকার। ঠিক…

bangl apost 1 20260913191546

লিফট রেখে সিঁড়ি বেয়ে মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ডারউইন, সেপ্টেম্বর ১৪ : প্রধানমন্ত্রী হয়েও লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় কৃষি মন্ত্রণালয়ে গিয়ে সরলতা ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছেন…

image 327865 1789300350

বিদেশে টাকা-সম্পদ কিছু পেলে ১০ শতাংশ দিয়েন: আসিফ মাহমুদ

ডারউইন, সেপ্টেম্বর ১৪: আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের…

school teacher detained over derogatory post about madrasa medium

বাংলাদেশে মাদ্রাসা নিয়ে কটূক্তির অভিযোগে হিন্দু শিক্ষক আটক

ডারউইন, সেপ্টেম্বর ১১ : বাংলাদেশের রাজশাহী জেলার চারঘাটে মাদ্রাসা শিক্ষা নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নারায়ণ চন্দ্র (৫০) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে…

image 327030 1789056823

বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: তারেক রহমান

ডারউইন, ১১ সেপ্টেম্বর : বাকস্বাধীনতার নামে অশালীনতা ও গালাগালের সংস্কৃতি যেন রাজনৈতিক ও সামাজিক পরিসরে জায়গা না পায়—এ আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…

image 326219 1788868292

কারাগার থেকে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা

ডারউইন, ০৮ সেপ্টেম্বর: প্রতারণার মামলায় অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক।…

f

Search